এটিএম-এ লাইন দেওয়ার জন্য ৯০ টাকায় লোক ভাড়া পাওয়া যাচ্ছে!
টাকা তুলতে এটিএম-এর লম্বা লাইনে ২-৩ ঘন্টা দাঁড়ানোটা এখন বড় সমস্যা। আর তার সমাধানই নিয়ে এসেছে দিল্লির স্টার্ট আপ সংস্থা 'বুকমাইছোটু'। লাইনে দাঁড়ানোর জন্য ৯০ টাকার বদলে লোক ভাড়া পাওয়া যাচ্ছে এখানে।
নয়াদিল্লি, ২২ নভেম্বর : কালো টাকা দুর্নীতির মোকাবিলায় নরেন্দ্র মোদীর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণায় ৮২ শতাংশ ভারতীয় সম্মতি জানিয়েছেন। তবে, নোট বদল, টাকা তোলার জেরে যে হয়রানি ভোগান্তি শুরু হয়েছে তাতে একদল বেশ হতাশ।
মানুষের এই হয়রানির সুযোগ তুলেই টাকা উপার্জনের ব্যবসার নয়া পথ বের করেছে বেশ কিছু স্টার্ট আপ সংস্থা। কথায় বলে, "কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ"। ঠিক তেমনই সাধারণ মানুষের হয়রানিতে টাকা কামানোর পথ বার করেছে দিল্লির এক সংস্থা।

টাকা তোলার জন্য এটিএম-এর লম্বা লাইনে ২-৩ ঘন্টা দাঁড়ানোটা এখন সবচেয়ে বড় সমস্যা। আর তার সমাধানই নিয়ে এসেছে দিল্লির স্টার্ট আপ সংস্থা 'বুকমাইছোটু'। বার্তাবহক বা অন্যান্য কেরানি পরিষেবার জন্য এই সংস্থা থেকে টাকার বিনিময়ে লোক ভাড়া করা যায়।
এই সংস্থা এখন এটিএম ও ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর জন্য কর্মী পরিষেবা দিচ্ছে। প্রতি ঘন্টা হিসাবে ৯০ টাকা দিতে হবে। তবে এই পরিষেবা শুধু দিল্লিতেই পাওয়া যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications