গরমের মরশুমে 'রাসায়নিক তুষার' দেখল দেশের এই শহর, ঘটনাটি জানুন ফোটোফিচারে

ঠাঁঠা রোদের চাঁদিফাটা গরমের পর বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছিল শনি ও রবিবারের বেঙ্গালুরুতে। কিন্তু সেই বৃষ্টির মরশুমেই বেঙ্গালুরু দেখল এক আজব ছবি।

ঠাঁঠা রোদের চাঁদিফাটা গরমের পর বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছিল শনি ও রবিবারের বেঙ্গালুরুতে। কিন্তু সেই বৃষ্টির মরশুমেই বেঙ্গালুরু দেখল এক আজব ছবি । চারিদিকে বড়সর আকারের তুষারের মতো ফেনা উড়ে বেড়াতে দেখা গেল এই শহরের একাংশে।

এরকম ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বেঙ্গালুরুতে। কী এই ঘটনা, তা নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে নানা যুক্তি তর্কের দিক।

কী দেখা গিয়েছিল সেদিন?

কী দেখা গিয়েছিল সেদিন?

বেঙ্গালুরু শহরকে 'গার্ডেন সিটি' বলার বড় কারণ, শহরজুড়ে সবুজের প্রভাব। গাছপালা ঘেরা এই শহরে তাই দূষণের পরিমাণ কমই হওয়ার কথা। তবে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় যেভাবে বৃষ্টির সময়ে ফেনা উড়তে দেখা গেল, তাতে এই শহরের দূষণের পরিমাণ নিয়ে চিন্তিত শহরবাসী। দেখতে বরফের মতো লাগলেও, তথ্য প্রযুক্তির অফিসে ঘেরা হোয়াইটফিল্ড মেইন রোড এলাকার বিভিন্ন জায়গায় যেভাবে ফেনা পড়ে থাকতে দেখা যায়তাতে রীতিমত হতবাক সকলে।

রায়াসনিক তুষারপাত ও তার সংকট

রায়াসনিক তুষারপাত ও তার সংকট

বেঙ্গালুরুর ভার্থুর লেকের থেকে এই বিষাক্ত ফেনায় রীতমত সংকটে পড়েছেন বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডের বাসিন্দারা। দেখা যায়, এলাকার রাস্তা জুড়ে উড়ছে বিষাক্ত ফেনা। তারসঙ্গে বেশ জোড়ে হাওয়া দেওয়ায় তা বেশ ভালোভাবেই উড়ে যেতে থাকে।

সমস্যা ট্রাফিকেরও

সমস্যা ট্রাফিকেরও

আচমকা এই রাসায়নিক ফেনার তুষারপাত শুরু হওয়ায়, তা প্রভাব বিস্তার করে বেঙ্গালুরুর ট্রাফিকেও। রাস্তার মাঝে ফেনা জমতে থাকায়, আটকে পড়ে গাড়ি ঘোড়া। এমনিতেই বেঙ্গালুরুর ট্রাফিক খুবই সমস্যাবহুল। তারপরে আবার এই রাসায়নিক তুষারের দাপটে ট্রাফিক আরও ব্যাহত হয়।

অসহ্য দুর্গন্ধ

অসহ্য দুর্গন্ধ

ছবিতে রাস্তাজুড়ে তুষার পড়ে রয়েছে মনে হোলেও, বাস্তবে এই ফেনার গন্ধ অত্যন্ত বাজে। যার ফলে তা সহ্য করা কঠিন হয়ে পড়ছিল পথ চলতি মানুষের।

প্রশাসন যা ব্যবস্থা নিয়েছে

প্রশাসন যা ব্যবস্থা নিয়েছে

ভার্থুর লেক সংলগ্ন এলাকায় এই রায়াসনিক তুষারপাতের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ উপচে পড়ে এসলাকাবাসীর। এদিকে খবর পেয়ে এলাকা পরিদর্শন করেন বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটির কমিশনার রাকেশ সিং। মূলত স্থানীয় পুরসভার বেহাল পরিষেবা নিয়েই ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্য়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+