Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে আবারও তোলপাড় রাজনীতি, মোদী-সেবিকে নিশানা করে TMC সাংসদ মহুয়া মৈত্রের ১৩ প্রশ্ন

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট নিয়ে ফের একবার আলোড়ন তৈরি হয়েছে ভারতের রাজনৈতিক মহলে। রিপোর্টে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রবিবার সোশ্যাল মিডিয়ায় আদানি গ্রুপ এবং সেবিকে লক্ষ্য করে অনেকগুলি প্রশ্ন করেছেন।

mahua moitra sebi

মহুয়ার নিশায়া আদানি গ্রুপ ও সেবির চেয়ারম্যান
মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে তেরোটি প্রশ্ন করেছেন। সেখানে তিনি আদানি গ্রুপের সঙ্গে আর্থিক সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে জানতে চেয়েছেন। তাঁর প্রশ্নগুলি সেবি প্রধানের লেনদেন সম্পর্কিত বিভিন্ন দিক ছুঁয়ে গিয়েছে। যার মধ্যে বিনোদ আদানির সঙ্গে যুক্ত তহবিলে বিনিয়োগ, আগোরা অংশীদারদের সঙ্গে সম্পর্ক এবং সেবির পুরো সময়ে সদস্য হিসেবে কাজ করা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মোদীকেও নিশানা
একই সঙ্গে মহুয়া মৈত্র প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, নির্মলা সীতারমনের মন্ত্রিসভা কমিটিতে যুক্ত হওয়ার আগে মাধবী পুরী বুচ কি অফশোর অস্বচ্ছ তহবিলে নিজের মালিকানা প্রকাশ করেছিলেন? এটা কি তাঁর দায়িত্ব না কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের তা নিশ্চিত করার দাবিও তিনি করেছেন।

মহুয়া মৈত্রের তেরো প্রশ্ন

  1. আপনি কি ২০১৫ সালে আইপিই প্লাস ফান্ড ওয়ানে বিনিয়োগ করেছিলেন, যা বিনোদ আদানির গ্লোবাল অপার্চুনিটিজ ফান্ডের অংশ ছিল?
  2. এই তহবিলে আপনার শেয়ারের মেয়াদ কবে শেষ হয়েছে?
  3. আদানি এন্টারপ্রাইজেস/আদানি পাওয়ারে প্রাক্তন ডিরেক্টর অনিল আহুজা কি এই তহবিলের অংশ ছিলেন?
  4. যখন আপনি সেবির পুরো সময়ের সদস্য ছিলেন, তখন আপনি কি আপনার মালিকানা শেয়ার সেবির কাছে প্রকাশ করেছিলেন?
  5. যখন আপনি সেবির পুরো সময়ের ডিরেক্টর ছিলেন, যখন কি আপনার সিঙ্গাপুরে আগোরা পার্টনার্স বা ভারতে আগোরা পার্টনার্সে শেয়ার হোল্ডিং ছিল?
  6. আপনি কি এই শেয়ার হোল্ডিং এবং প্রাপ্ত আয় এবং রাজস্ব প্রকাশ করেছেন?
  7. কোন প্রতিষ্ঠার আরোরাকে ব্যবসা দিয়েছে?
  8. আপনি কি ২০২২ সালে আপনার স্বামীর কাছে আগোরাতে আপনার শেয়ার বিক্রি কিংবা হস্তান্তর করেছেন?
  9. কোন প্রতিষ্ঠান আগোরা সিঙ্গাপুর বা আগোরা ইন্ডিয়াকে ব্যবসা প্রয়দান করে চলেছে?
  10. আপনি কি সেবিকে জানিয়েছেন, আপনার স্বামী ব্ল্যাকস্টোনে যোগ দিয়েছেন? যা কিনা রিট ইকোসিস্টেমের অন্যতম বড় স্টেক হোল্ডার।
  11. আদানি গ্রুপ বা ব্ল্য়াকস্টোনের লোকেদের সঙ্গে বা আদানি বা ব্ল্যাকস্টোন অংশীদারদের সঙ্গে আপনি সরাসরি কতগুলি বৈঠক করেছেন?
  12. সুপ্রিম কোর্ট বলার আগে যে সেবি সাড়া দেয়নি, আপনি কি কমিটি/সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, যে আপনাকে তদন্ত করার জন্য যে তহবিল দেওয়া হয়েছিল, তা আসলে একই সত্তার অংশ ছিল যা আপনি বিনিয়োগ করেছিলেন।
  13. আপনি কি তদন্ত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন?
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+