স্মরণে পুলওয়ামা, কাশ্মীরে বীর সন্তানদের শহিদ হওয়ার তৃতীয় বর্ষপূর্তি
স্মরণে পুলওয়ামা, কাশ্মীরে বীর সন্তানদের শহিদ হওয়ার তৃতীয় বর্ষপূর্তি
১৪ ফেব্রুয়ারি, গোটা দেশ তথা পৃথিবী আজকের দিনে প্রেম দিবস পালনে ব্যস্ত। কিন্তু সব গল্পের শেষ যে খুব একটা সুখের হয়না, সেটা ভারত ও ভারতবাসী ছাড়া আর কেউ বোধহয় তেমন উপলব্ধি করতেই পারেবেন না। কারণ এই ভালোবাসার দিনেই দেশের ৪০জন 'কিশলয়' বীর সন্তানদের রক্তে স্নান করেছিল দেশের মাটি। আজ পুলওয়ামা হামলার তিন বছর পূর্ণ হল। আর এই বিশেষ দিনে শহীদদের স্মরণ করলেন দেশের সেনাবাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ এবং সাধারণ নাগরিকরা।

সেনা স্মরণে সেনাবাহিনী
ভারতীয় সেনাবাহিনী এবং দেশের অন্যান্য নিরাপত্তা বাহিনী পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার হামলার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ-এর শহীদ জোয়ানদের স্মরণ করেছেন।
অতিরিক্ত ডিরেক্টরেট জেনারেল পাবলিক ইনফরমেশন, ভারতীয় সেনাবাহিনী, অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে। শহীদদের স্মরণ করে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারভানে সেইসব সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যারা সেইদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন পুলওয়ামার মাটিতে।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন
পুলওয়ামায় শহীদ হওয়া ৪০জন সি আর পি এফ জওয়ানদের উদ্দেশ্যে এদিন শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শহীদদের আত্মবলিদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "দেশের বীর সেনাদের সাহসিকতা এবং সর্বোচ্চ আত্মত্যাগ প্রতিটি ভারতীয়কে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ দেশের দিকে অগ্রসর হয়ে যেতে অনুপ্রাণিত করেছে।"

যোগী আদিত্যনাথের টুইট
শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, বহু বিশিষ্ট মানুষ নিজ নিজ ভাষায় শ্রদ্ধা জানিয়েছেন কাশ্মীরের পুলওয়ামা হামলায় শহীদদের প্রতি। টুইট করে শ্রদ্ধা নিবেদন করেছেন যোগী আদিত্যনাথও। তিনি লিখেছেন, ' দেশের সাহসী জওয়ানদের আত্মত্যাগ সমাজের কাছে সবথেকে বড় ঋণ হয়ে আছে। এবং এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে লড়াই করতে অনুপ্রাণিত করে। জয় হিন্দ'

শশী থারুরের বক্তব্য
কংগ্রেস নেতা শশী থারুর নাম না করেই কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করে বলেছেন, 'পুলওয়ামায় নিহত সাহসীরা শুধুমাত্র আচারিক শোক জ্ঞাপন থেকে আরও বেশি শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখেন। এই ঘটনা কেন হয়েছে, তার সদুত্তর পাওয়ার যোগ্য তাঁরা। এই ট্র্যাজেডির জন্য, এই ত্রুটির জন্য দায়ী কে? এটা যাতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করার জন্য আমরা যা করছি। এটি তাদের স্মৃতিকে সম্মান করার একটি উপযুক্ত উপায় হবে।'

শ্রদ্ধা জানালেন অনুপম খের
অভিনেতা অনুপম খের টুইট করেছেন, "১৪ ফেব্রুয়ারী, ২০১৯! পুলওয়ামা হামলার শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আমি এই শহীদদের পরিবারের সদস্যদেরও স্যালুট জানাই।"












Click it and Unblock the Notifications