অগাষ্টের শেষেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, টিকা পরবর্তী ডেল্টা সংক্রমণে বাড়ছে উদ্বেগ

অগাষ্টের শেষেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, টিকা পরবর্তী ডেল্টা সংক্রমণে বাড়ছে উদ্বেগ

গোটা বিশ্বজুড়েই ফের ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে তৃতীয় ঢেউ। আর নতুন করে করোনা উত্থানের পিছনে ডেল্টা স্ট্রেনকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতে দ্বিতীয় ঢেউয়েক বাড়বাড়ন্তের পিছনে এই স্ট্রেনেরই হাত ছিল বলে আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বর্তমানে টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হচ্ছেন একটা বড় অংশের মানুষ। তার নেপথ্যেও এই মারণ স্ট্রেন।

একনজরে ভারতের করোনা চিত্র

একনজরে ভারতের করোনা চিত্র

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনার কবলে পড়েন ৩৮ হাজার ৯৪৯ জন। যার জেরে বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লক্ষের উপরে। এমনটাই বলছে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কারণে মৃত্যু হয়েছে ৫৪২ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১২ হাজারের বেশি।

আইসিএমআর-র সমীক্ষায় বাড়ছে আতঙ্ক

আইসিএমআর-র সমীক্ষায় বাড়ছে আতঙ্ক

এদিকে টিকা পরবর্তী আক্রান্তের উপরে বর্তমানে একটা দেশব্যাপী সমীক্ষা চালায় আইসিএমআর। আর তাতেই নতুন করে উদ্বেগের কারণ ধরা পড়ছে। দেখা যাচ্ছে টিকার কমপক্ষে একটি ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত ব্যক্তিদের ৮৬ শতাংশই ডেল্টার শিকার। তাদের মধ্যে ৯,৮ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয় বলেও জানা যায়। পাশাপাশি মৃত্যুহার ০.৪ শতাংশ।

উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্লাস

উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্লাস

এদিকে দ্বিতীয় ঢেউয়ের পর যে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী সেকথা বারবার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকী বর্তমান সংক্রমণে খানিকটা পারাপতন দেখা গেলেও এই কোভিড বিধি পালনে কোনোরকম ঢিলেমি দিতে বারণ করছে কেন্দ্রও। এমনকী কোভিড বিধি লঙ্ঘনে কড়া শাস্তির কথাও বলা হচ্ছে। এদিকে ডেল্টার পাশাপাশি বর্তমানে একাধিক দেশে মাথাচাড়া দিতে শুরু করেছে ডেল্টার নয়া দোসর ডেল্টা প্লাস।

 অগাষ্টের শেষেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ

অগাষ্টের শেষেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ

বিশেষজ্ঞদের ধারণা, অগাষ্টের শেষাশেষি করেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তবে এই পর্বের তীব্র দ্বিতীয় ঢেউয়ের থেকে অনেকটাই কম হবে বলে মনে করছেন আইসিএমআরের এপিডেমিওলজি এবং সংক্রামক রোগ বিভাগের প্রধান ডাঃ সমীরণ পান্ডা। এদিকে তৃতীয ঢেউ উদ্বেগ বাড়ালে বর্তমানে ভ্যাকসিনের অভাবে ফের ধাক্কা খাচ্ছে সমগ্র টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত দেশে করোনা টিকার একটি ডোজ পেয়েছেন ২৩.৭ শতাংশ মানুষ। দুটি ডোজ পেয়েছেন ৫.৯ শতাংশ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+