শীঘ্রই কি ধেয়ে আসছে তৃতীয় ঢেউ? বুধবারের তুলনায় আক্রান্ত বাড়ল ৩৪ শতাংশ
শীঘ্রই কি ধেয়ে আসছে তৃতীয় ঢেউ? বুধবারের তুলনায় আক্রান্ত বাড়ল ৩৪ শতাংশ
নিত্য-নতুন ভ্যারিয়েন্টের দাপটে ইতিমধ্যেই ফের চোখ রাঙাতে শুরু করেছে মারণ করোনা। এদিকে কেরলের পর এবার দক্ষিণের বেশ কিছু রাজ্যে হ হু করে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় অনেকের প্রশ্ন, আগের পূর্বাভাস সত্যি করে তবে কি অগাষ্টেই আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ? নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কর্ণাটক। মাত্র একদিনের ব্যবধানে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৪ শতাংশ বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

ভয় ধরাচ্ছে বেঙ্গালুরু
পরিসংখ্যান বলছে বেঙ্গালুরুতেও গত কয়েকদিনে হু বহু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে ২ হাজার ৫২ জন করোনার কবলে পড়েছেন। বুধবারে এই সংখ্যা ছিল ১ হাজার ৫৩১। সহজ কথায় একদিনের ব্যবধানে কর্নাটকে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ। এদিকে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বেড়েছে জনমানসের মধ্যে। তবে এক্ষুনি নতুন করে বিধিনিষেধের পথে হাঁটছে না সরকার।

রাজ্যের করোনা পরিসংখ্যান
এদিকে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের শেষ করোনা বুলেটিন অনুসারে বর্তমানে কর্নাটক সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২৫৩। অন্যদিকে বর্তমানে রাজ্যে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৩৭। অন্যদিকে বৃহঃষ্পতিবার গোটা রাজ্যে ১ লক্ষ ৪৮ হাজার ৮৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় কর্নাটকে করোনার কারণে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

একনজরে কর্নাটকের টিকাকরণ চিত্র
এদিকে বর্তমানে কর্নাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা গতকালই ২৯ লক্ষের গণ্ডি পার করে যায়। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৩৬ হাজার ৪৯১ জন। অন্যদিকে টিকা করণে গতি আনার কথা বলা হলেও বিশেষ আশা দেখা যাচ্ছে না গোটা রাজ্যে। কর্নাটকে এখনও পর্যন্ত ২ কোটি ৯৭ লক্ষ টিকা ডোজ দেওয়া গয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২২৪টি করোনা টিকা ডোজ দেওয়া হয়েছে বলে খবর।

কোভিড বিধি শিকেয় ওঠাতেই বিপত্তি
এদিকে গত কয়েক মাসে করোনার প্রকোপ কমে আসায় ফের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছিল বেঙ্গালুরু। চালু হয়েছিল যানবাহন। খুলেছিল মন্দির-মসজিদের দরজা। আর তারপর থেকেই শিকেয় উঠেছিল করোনা বিধি। অন্যদিকে মেয়াদ কমেছে নাইট কার্ফুর। খুলেছে সিনেমা-থিয়েটারও। আর এতেই নতুন করে বিপদ ঘনিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications