জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ডে কড়া নিরাপত্তায় মিটল তৃতীয় দফার ভোট

জম্মু-কাশ্মীরে তৃতীয় দফার ভোটের আগেই পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তাই প্রশাসন কোনও ঝুঁকি নিতে চায়নি। বুদগাঁও, পুলওয়ামা ও বারামুল্ল জেলায় ছড়িয়ে থাকা ১৬টি আসনে এ দিন ভোট নেওয়া হল। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ ১৪৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজকের ভোটে।
অন্যদিকে, ঝাড়খণ্ডের ১৭টি আসনে আজ ভোট নেওয়া হয়েছে। সবগুলিই মাওবাদী-অধ্যুষিত এলাকায় পড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার সি পি সিং-সহ ২৮৯ জন প্রার্থী এই দফায় লড়ছেন। এর আগে ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছে ঝাড়খণ্ডে। ওই দুই দফায় মোট ৩৩টি আসনে ভোট হয়েছে। প্রসঙ্গত, ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন হল ৮১টি। আর জম্মু-কাশ্মীর বিধানসভায় আসন সংখ্যা হল ৮৭টি।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications