ভারতে করোনার তৃতীয় ওয়েভ, একাধিক রাজ্যে ওমিক্রনে আক্রান্ত হাজারের বেশি চিকিৎসক

ভারতে করোনার তৃতীয় ওয়েভ, একাধিক রাজ্যে ওমিক্রনে আক্রান্ত হাজারের বেশি চিকিৎসক

দক্ষিণ আফ্রিকায় প্রথম সনাক্ত হওয়া করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেরে ভারতে তৃতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেক রাজ্যে এই ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলেছে যে ওমিক্রন সংক্রমণ মৃদু কারণ অধিকাংশ করোনা কেসই উপসর্গহীন। কিন্তু অন্য ভ্যারিয়েন্টের তুলনায় এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত সংক্রমিত হচ্ছে।

আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা

আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কখনই এটাকে অবহেলা করা উচিত নয় এবং হাত ধোওয়া-স্যানিটাইজার ব্যবহার করা, মুখে মাস্ক পরা, ভিড় এলাকা এড়িয়ে যাওয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা সহ সব কোভিড আচরণ মেনে চলা উচিত। যদিও এই ভ্যারিয়েন্টের উপসর্গ হালকা হলেও দেশের চিকিৎসকদের বড় অংশ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এখনও পর্যন্ত দেশজুড়ে হাজারের বেশি চিকিৎসক ও নার্স, মেডিক্যাল পড়ুয়া সহ স্বাস্থ্য কর্মীরা ওমিক্রন পজিটিভ। আসুন দেখে নেওয়া যাক কোন রাজ্যে কতজন করে স্বাস্থ্য কর্মী-চিকিৎসক আক্রান্ত হয়েছেন।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

ওমিক্রন ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। বর্তমানে এই রাজ্যে সবচেয়ে বেশি চিকিৎসক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। গত তিনদিনে মহারাষ্ট্রে ২৯০ জন আবাসিক চিকিৎসক এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

 দিল্লি

দিল্লি

জাতীয় রাজধানী দিল্লিতে ১২০ জন চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫০ জন চিকিৎসক দিল্লি এইমসের এবং ২৬ জন চিকিৎসক সফদরজং হাসপাতালের বলে জানা গিয়েছে। এছাড়াও দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের ৩৮ জন চিকিৎসক ও ৪৫ জন স্বাস্থ্য কর্মী কোভিডে আক্রান্ত, হিন্দু রাও হাসপাতালের ২০ জন চিকিৎসক ও লোকনায়ক হাসপাতালের ৭ জন করোনা ভাইরাস পজিটিভ বলে জানা গিয়েছে।

পাঞ্জাব

পাঞ্জাব

চণ্ডীগড়ের পিজিআইতে গত দু'‌দিনে স্বাস্থ্য কর্মী সহ ১৯৬ জন চিকিৎসক করোনা পজিটিভ বলে জানা গিয়েছে।

ঝাড়খণ্ড

ঝাড়খণ্ড

এই রাজ্যের রাঁচিতে প্রায় ২৮০ জন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ সকলে করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে।

বিহার

বিহার

বিহারের পাটনার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২০০ জন চিকিৎসক ও মেডিক্যাল পড়ুয়া এই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ

এই রাজ্যের কলকাতায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে এখনও পর্যন্ত ৭০ জনের বেশি চিকিৎসক ও নার্স কোভিড-১৯ পজিটিভ।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ

লখনউয়ের মেদান্তার ২৫ জন স্বাস্থ্য কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। অন্যান্য রাজ্য থেকেও ক্রমাগত করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+