কেরলে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, আতঙ্কের গ্রাসে দেশ!

কেরলে ক্রমশই ছড়াচ্ছে করোনা প্রকোপ। পাঁচদিনের মাথায় কেরলে এই তৃতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির সন্ধান মিলল। রবিবারই কেরলে দ্বিতীয় করোনা আক্রন্তের খোঁজ মেলে। এর চার দিন আগে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল কেরলেই। আজকের করোনা আক্রান্ত খবর প্রকাশ পেতেই কেরলে বেড়েছে আতঙ্ক।

চলছে বিভিন্ন পরীক্ষা

চলছে বিভিন্ন পরীক্ষা

কেরল সরকার তরফে জানানো হয়েছে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে সবার থেকে আলাদা করে রাখা হয়েছে যাতে সংক্রমণ না ছড়ায়। রোগীরা এখন স্থিতিশীল আছে বলেও জানানো হয়েছে। তাদের উপর সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। বিভিন্ন পরীক্ষাও চলছে।

৩০ জানুয়ারি প্রথম আক্রান্তের খবর

৩০ জানুয়ারি প্রথম আক্রান্তের খবর

এর আগে ৩০ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ছাত্রী। দেশে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা এটি প্রথম ছিল। কয়েকদিন আগেই চিনের উহান থেকে কেরলে ফিরে আসেন কেকে শৈলজা নামের সেই ছাত্রী। ওই মহিলা পড়ুয়া চিন থেকে এসেছিলেন ২৩ জানুয়ারি। চিনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের এই শহরেই শুরু হয় করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে।

চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৩৬০-এর

চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৩৬০-এর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছিল শনিবারই। রবিবার রাত পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৬০ জন মারা গিয়েছেন বলে চিনের সরকারি সূত্রে জানানো হয়। এছাড়া আরও ১৪ হাজার জন এই ভাইরাসে আক্রান্ত বলেও জানা গিয়েছে। এরই মধ্যে কয়েকদিন আগে করোনা নিয়ে বিশ্বব্যপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কলকাতাতেও আতঙ্ক

কলকাতাতেও আতঙ্ক

এদিকে করলের পাশাপাশি কলকাতাতেও ছড়িয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে একজনকে। নৈহাটির অপর বাসিন্দাকে হাসপাতালে ভর্তি হতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার একাধিক হাসপাতালকে আইসোলেশন ওয়ার্ড তৈরি করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও এখনও কারও শরীরেই পাওয়া যায়নি নোবেল করোনা ভাইরাস। তবে দক্ষিণ কোরিয়া ফেরত এক গবেষককে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিন থেকে উদ্ধার করা হয় ভারতীয়দের

চিন থেকে উদ্ধার করা হয় ভারতীয়দের

এদিকে রবিবার দ্বিতীয় দফায় চিনের উহান থেকে মোট ৩২৩ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ভোর ৩টে ৪৫ মিনিটে উহান থেকে রওনা দিনে দিল্লিতে বিমানটি অবতরণ করে সকাল ৯টা ৪৫ মিনিটে। জানা গিয়েছে ভারতীয়দের পাশাপাশি চিনে থাকা ৭ জন মালদ্বীপের নাগরিককেও ভারতে নিয়ে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এর আগে শনিবারই ভারতীয়দের উদ্ধার করতে দিল্লি থেকে চিনের উদ্দেশ্যে রওনা হয়েছিল প্রথম এয়ার ইন্ডিয়া উড়ানটি।

তবে চিনে এখনও আটকে ভারতীয়রা

তবে চিনে এখনও আটকে ভারতীয়রা

এদিকে ৬ জন ভারতীয়কে বিমানে উঠতে দেয়নি চিনের কর্তৃপক্ষ। তাদের জ্বর থাকার কারণে করোনা সংক্রমণের সন্দেহ প্রকাশ করা হয়। তাই তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানে ওঠার আগে সব যাত্রীকেই ভালো ভাবে পরীক্ষা করে বিমানবন্দরে থাকা বিশেষজ্ঞ দল। সেই সময় এদের শরীরের তাপমাত্রা বেশি থাকায় এদের আটকানো হয় বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+