পাথরের জবাব বোমা ও ছুরি, রাজ্যের বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য

বিতর্কিত মন্তব্য করিমনগরের বিজেপি সাংসদ বন্দি সঞ্জয় কুমারের।

বিতর্কিত মন্তব্য করিমনগরের বিজেপি সাংসদ বন্দি সঞ্জয় কুমারের। তিনি বুধবার রাজ্যের তাদের বিরোধী এআইএমআইএম এবং টিআরএসকে আক্রমণ করতে গিয়ে বলেন, যদি এই দুই দলের কর্মীরা পাথর নিয়ে আক্রমণ করে তাহলে তাদের জবাব দেওয়া হবে বোমা ও ছুরি দিয়ে।

 হিন্দু বিরোধী এআইএমআইএম এবং টিআরএস

হিন্দু বিরোধী এআইএমআইএম এবং টিআরএস

সামনেই পুরসভা নির্বাচন। তার আগে এআইএমআইএম এবং টিআরএসকে আক্রমণ করে কার্যত রাজনৈতিক সুবিধাই আদায় করে নিতে চাইলেন বিজেপি সাংসদ। দুই দলকে হিন্দু বিরোধী বলেও বর্ণনা করেন তিনি।

গোলকুণ্ডায় উড়বে গেরুয়া পতাকা

গোলকুণ্ডায় উড়বে গেরুয়া পতাকা

বিজেপি সাংসদ দাবি করেন গোলকুণ্ডা দুর্গে খুব তাড়াতাড়ি গেরুয়া পতাকা উড়বে। জোর দিয়েই তিনি বলেন ২০২৩-এর নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করবে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

বিজেপি সাংসদ বন্দি সঞ্জয় কুমারের অভিযোগ, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সিএএ এবং এনআরসি বিরোধী সভায় ঘুর পথে সাহায্য করছেন। পাশাপাশি সহযোগী এআইএমআইএমকেও সাহায্যের অভিযোগ করেছেন তিনি।

পাথরের বদলে বোমা, ছুরি

পাথরের বদলে বোমা, ছুরি

বুধবার হানমাকোন্ডায় বিজেপির সভায় পাথর নিয়ে হামলার অভিযোগ উঠেছে। যার জবাব দিয়েছেন বন্দি সঞ্জয় কুমার। তিনি বলেন, এবার থেকে এই ধরনের হামলা হলে দলের কর্মীরা বোমা আর ছুরি নিয়ে মোকাবিলা করবেন।

তেলেঙ্গানায় সবুজ পতাকার জায়গা নেই

তেলেঙ্গানায় সবুজ পতাকার জায়গা নেই

বিজেপি সাংসদ আরও বলেছেন, তেলেঙ্গানায় সবুজ পতাকার কোনও জায়গা নেই। তিনি কেটিআর-এর সমালোচনা করেন., নিজের বাবা কেসিআরকে বড় হিন্দু বলার জন্য। বিজেপি সাংসদের মতে কেসিআর এআইএমআইএম বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসির উত্তেজনক কথার কোনও প্রতিবাদ করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+