করোনা লড়াইয়ে দারুণ কাজ করছেন তাঁরা, আন্তর্জাতিক নার্সেস দিবসে টুইট নরেন্দ্র মোদীর

করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের সুস্থ করে তোলার পেছনে চিকিৎসকদের পাশাপাশি পরিশ্রম রয়েছে নার্সদেরও। পরিবারের সঙ্গে একপ্রকার বিচ্ছেদ নিয়ে দিনরাত হাসপাতালেই করোনা রোগীদের সেবায় দিন কাটছে তাঁদের। আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে সেইসব নার্সদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মোদী তাঁর টুইটারে বিশ্বব্যাপী নার্সদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে কোভিড–১৯–এর সঙ্গে লড়াইয়ে নার্সরা দারুণ কাজ করছেন। তিনি বলেন, '‌নার্স সম্প্রদায় অত্যন্ত পরিশ্রমী এবং প্রচুর মমতা দেখায় রোগীদের প্রতি।’

আন্তর্জাতিক নার্সেস দিবসে টুইট নরেন্দ্র মোদীর


প্রধানমন্ত্রী টুইট করে বলেন, '‌‌আন্তর্জাতিক নার্স দিবসটি বিশেষ দিন যেইদিনে আমরা এইসব অসাধারণ মহিলাদের প্রতি কৃতজ্ঞতা দেখাব যাঁরা এই বিশ্বকে সুস্থ রাখতে দিন–রাত এক করে কাজ করছেন, তাঁরা সত্যিই দারুণ কাজ করছেন। বর্তমানে তাঁরা কোভিড–১৯–কে পরাস্ত করার জন্য লড়ে চলেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ নার্স ও তাঁদের পরিবারের প্রতি।’‌ প্রধানমন্ত্রী নার্সিং সম্প্রদায়ের কল্যাণে কাজ করার এবং আরও বেশি সুযোগের ক্ষেত্র যাতে পাওয়া যায় তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তাঁদের। মোদী আরও বলেন, '‌ফ্লোরেন্স নাইটিঙ্গেলের থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের কঠোর পরিশ্রমরত নার্সরাও মমতার প্রতিচ্ছবি।’‌

মোদীর পাশাপাশি অন্যান্য রাজনৈতিকবিদ ও নেতারাও এদিন নার্সিং সম্প্রদায়কে তাঁদের নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রমকে স্যালুট জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন যে স্বাস্থ্য ক্ষেত্রে নার্সরীআ হলেন মেরুদণ্ড এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে তাঁদের ভূমিকা মনে রাখার মতন। প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী নার্সদের অগোচরে থাকা নায়ক হিসাবে বর্ণনা করেন এবং জানান যে করোনা ভাইরাস মহামারি লড়াইয়ের বিরুদ্ধে তাঁরাই প্রথম প্রতিরক্ষার লাইন হিসাবে দাঁড়িয়ে রয়েছেন। যেভাবে নার্স সম্প্রদায় অক্লান্ত পরিশ্রম করে জীবন বাঁচাচ্ছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+