List of Train Cancelled: হাওড়া দুরন্ত সহ একাধিক ট্রেন বাতিল! কবে কোন ট্রেন বাতিল জানুন

List of Train Cancelled: প্রত্যেকদিন কয়েক লাখ যাত্রী যাত্রা করেন ভারতীয় রেলে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে যাতায়াত করেন। বিপুল যাত্রীদের জন্য বড় আপডেট। ফের একাধিক ট্রেন বাতিলের খবর। ছত্তিসগড়, গন্ডোয়ানা এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।

তালিকায় রয়েছে হাওড়া থেকে ছাড়বে এমন ট্রেনও। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্য রেলওয়ের নাগপুর মণ্ডলের রাজনাদগাও এবং কলামনার থার্ড লাইনে কাজ চলবে (List of Train Cancelled)।

List of Train Cancelled

List of Train Cancelled: দীর্ঘ কাজ চলবে

বেশ কয়েকদিন ধরেই এই কাজ চলবে বলে জানা যাচ্ছে। আর এই কাজের জন্য ভোপাল মণ্ডলের উপর যাতায়াত করে এমন একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি পড়ে নিতে বলা হয়েছে। পাশাপাশি রেলের অনুসন্ধান কেন্দ্র কিংবা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে।

List of Train Cancelled: একাধিক ট্রেন বাতিল করা হয়েছে-

  • ট্রেন সংখ্যা 12222 হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। মূল স্টেশন থেকে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত বাতিল থাকবে।
  • ট্রেন সংখ্যা 12441 বিলাসপুর-নয়া দিল্লি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ১৫ অগাস্ট পর্যন্ত বাতিল থাকবে।
  • ট্রেন সংখ্যা 18237 কোরবা-অমৃতসর ছত্তিসগড় এক্সপ্রেস আগামী ৯ এবং ১৫ অগাস্ট পর্যন্ত বাতিল থাকবে
  • ট্রেন সংখ্যা 18238 অমৃতসর-বিলাসপুর ছত্তিসগড় এক্সপ্রেস প্রারম্বিক স্টেশন থেকে বাতিল থাকবে। আগামী ১১ অগাস্ট পর্যন্ত টানা এবং ১৭ অগাস্ট বাতিল থাকবে।
  • ট্রেন সংখ্যা 12409 রায়গড়-হজরত নিজামুদ্দিন গন্ডোয়ানা ট্রেনটিও বাতিল (List of Train Cancelled) থাকবে বলে জানানো হয়েছে। আগামী ১৪, ১৭ এবং ১৯ অগাস্ট বাতিল থাকবে রেলের তরফে জানানো হয়েছে। পাশাপাশি হজরত নিজামুদ্দিন থেকে রায়গড় পর্যন্ত চলে গন্ডোয়ানা ট্রেনটিও বাতিল থাকবে বলে জানানো হয়েছে।

একগুচ্ছ ট্রেন বাতিলের (List of Train Cancelled) সিদ্ধান্তে সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। ভারতীয় রেলের দাবি, থার্ড লাইনে কাজের ফলে গতি আসবে ট্রেন চলাচলে। কিছু সমস্যার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+