১লা অগাস্ট থেকেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি! কতটা প্রভাব পড়বে পকেটে?
১লা অগাস্ট থেকেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি! কতটা প্রভাব পড়বে পকেটে?
Changes From 1st August: শেষ হতে চলেছে জুলাই মাস! সামনেই আরও একটা নতুন মাস। ১ লা অগস্ট। প্রত্যেক মাসের মতোই নতুন মাসের শুরুতেই বেশ কিছু বদল ঘটতে চলেছে। গ্যাসের দাম ছাড়াও ব্যাংকিং সিস্টেম সহ বেশ কিছু আপডেট রয়েছে। আর এই সমস্ত নিয়মের রদবদল সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব পড়বে। তবে স্বস্তির খবর এই মাসে অন্যান্য ছুটির থেকে বেশি ছুটি রয়েছে। আগামী ১লা অগস্ট থেকে কি কি ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে এই প্রতিবেদনে আলোচনা করা হল-

চেক পেমেন্ট সিস্টেম-
যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অফ বরোদা (BOB) তে থাকে তাহলে আপনার জন্যে বড় খবর। এই ১লা আগস্ট থেকে ব্যাঙ্ক অফ বরোদায় (BOB) চেকের মাধ্যমে অর্থ প্রদানের নিয়ম পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাইডলাইন জারি করেছে। আর সেই বিষয়ে জানিয়ে আগামী ১লা অগস্ট থেকে পাঁচ লাখ টাকা এবং এর থেকে বেশি অ্যামাউন্টের জন্যে আলাদা পে সিস্টেম চালু হতে চলেছে। ব্যাঙ্ককে এসএমএস, নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে চেক সংক্রান্ত তথ্য দিতে হবে।

রান্নার গ্যাসের দাম-
প্রতি মাসে এবারও পয়লা আগস্ট থেকে গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে। সংস্থাগুলি বাণিজ্যিক এবং সাধারণ উভয় ধরনের গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করতে পারে। সূত্রের খবর, এবার সম্ভবত এক একটি সিলিন্ডারে ২০ থেকে ৩০ টাকা কম-বেশি হতে পারে। বলে রাখা প্রয়োজন, গত বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিছুটা হলেও সস্তা হয়। সাধারণ বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম বেড়েছে ৫০ টাকা। যার ফলে সাধারণ মধ্যবিত্তের পকেটে কার্যত আগুন লেগেছে। এই অবস্থায় যাতে দাম কিছুটা কমে সেদিকেই তাকিয়ে সাধারণ মধ্যবিত্ত।

১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক-
তবে এবার অগস্ট মাস ছুটির ক্ষেত্রে খুব ই ভালো! এবার মহরম, রাখি, স্বাধীনতা দিবস, Janmashtami-এর মতো একাধিক উৎসব রয়েছে। এমনকি অগস্টে গনেশ পুজো রয়েছে। ফলে এবার আলাদা আলাদা রাজ্যে বিভিন্ন ছুটি মিলিয়ে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (আরবিআই) তার তালিকায় ঘোষণা করেছে যে আগস্টে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর সঙ্গেই রয়েছে শনিবার এবং রবিবারের ছুটিও। ফলে অগস্টে ছুটির তালিকা দেখে আগেই ব্যাঙ্ক সেরে রাখার কথা বলা হয়েছে।

আতঙ্কে রাখে সাধারণ মানুষকে
বলে রাখা প্রয়োজন, চলতি মাস অর্থাৎ জুলাই মাসে একাধিক ক্ষেত্রে রদবদল হয়। বিশেষ করে একাধিক জিনিসের দাম বৃদ্ধি হয়েছে। মূলত জিএসটির কারণেই একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস জিএসটির আওতায় এসেছে। ফলে দাম আরও বৃদ্ধি পায়। শুধু তাই নয়, ব্যাংকিং ক্ষেত্রেও একাধিক রদবদল হয়। যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে এসে পড়েছে। আর এই অবস্থায় আরও একটা নতুন মাস কার্যত আতঙ্কে রাখে সাধারণ মানুষকে। যদিও অগস্টে তেমন কোনও বড় পরিবর্তন হচ্ছে না। যা অবশ্যই স্বস্তিদায়ক খবর।












Click it and Unblock the Notifications