সুখবর! ফ্লাইটের টিকিটে এখন থেকে আর দিতে হবে না কোনও এক্সট্রা চার্জ, কোন কোন ক্ষেত্রে? নতুন নিয়ম ডিজিসিএ-র

বিমান সফরে টিকিট কাটা নিয়ে আর আগের মতো দুশ্চিন্তার দিন শেষ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিট বাতিল, পরিবর্তন এবং টাকা রিফান্ড করার নিয়মে বড়সড় শিথিলতা আনল ডিজিসিএ (Directorate General of Civil Aviation)।

-

নতুন নিয়ম অনুসারে, টিকিট বুক করার পর যদি ৪৮ ঘণ্টার মধ্যে কেউ টিকিট বাতিল করেন অথবা তারিখ এবং সময় পরিবর্তন করতে চান, তাহলে সে ক্ষেত্রে অতিরিক্ত কোনও চার্জ নেওয়া যাবে না। অর্থাৎ, আপনি যদি ভুল করে টিকিট কেটে ফেলেন অথবা নিজের পরিকল্পনা বদলালেও নির্দিষ্ট সময়ের মধ্যে বিনা খরচেই সংশোধনের সুযোগ থাকছে। নামের ভুল নিয়েও আর আগের মত কোনও ঝামেলা নয়। সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে যদি কোনও যাত্রী টিকিট বুক করেন তাহলে ২৪ ঘণ্টার মধ্যে যাত্রীর নাম সংশোধন করা যাবে। সে ক্ষেত্রেও লাগবে না কোনও অতিরিক্ত টাকা। অনলাইনে ট্রাভেল এজেন্ট অথবা অন্যান্য বুকিং পোর্টালের মাধ্যমে যদি টিকিট কাটা হয় তাহলেও কোনও যাত্রী বঞ্চিত হবেন না। সেই ক্ষেত্রে রিফান্ডের সম্পূর্ণ দায়িত্ব এয়ারলাইন্সকেই নিতে হবে। ডিজিসিএ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ১৪ দিনের মধ্যেই রিফান্ডের প্রক্রিয়া শেষ করতে হবে। মেডিক্যাল ইমার্জেন্সির মতো জরুরি পরিস্থিতিতেও নিয়ম আরও অনেকটা নমনীয় করা হয়েছে। এই ধরনের ক্যানসেলেশনের আবেদন খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এয়ারলাইন্সগুলিকে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ইন্ডিগোর একাধিক ফ্লাইট বিভ্রাট এবং রিফান্ডে দেরি হওয়া নিয়ে যাত্রীদের অনেক অভিযোগ সামনে আসে। সেই অভিযোগগুলির প্রেক্ষিতেই অসামরিক উড়ানের 'রিফান্ড অব এয়ারলাইন টিকিটস টু প্যাসেঞ্জারস অব পাবলিক ট্রান্সপোর্ট আন্ডারটেকিং' সংক্রান্ত নিয়মে সংশোধন আনা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তের কারণে বিমান যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+