এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য

সামনের লোকসভা নির্বাচন হতে যাচ্ছে দেশের নামে। এরপর আর কোনও নির্বাচনী হবে না। এমনটাই বললেন উন্নাও-এর বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।

সামনের লোকসভা নির্বাচন হতে যাচ্ছে দেশের নামে। এরপর আর কোনও নির্বাচনী হবে না। এমনটাই বললেন উন্নাও-এর বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। তাঁর দাবি, মোদী সুনামি দেশকে জাগিয়ে তুলেছে। তিনি মনে করেন এরপর ২০২৪ সালে কোনও নির্বাচনই হবে না। এটাই একমাত্র নির্বাচন যা ন্যায়পরায়ণতার মধ্যে দেশের নাম নিয়ে হচ্ছে। দলের অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন তিনি।

এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য

সাক্ষী মহারাজ বরাবরই বিতর্কিত। তিনি বলেছেন, ২০১৪-তে মোদী ঢেউ ছিল। আর ২০১৯-এ তা সুনামিতে পরিণত হয়েছে। ফলে আবার প্রধানমন্ত্রী হওয়ার পথে কেউই বাধা তৈরি করতে পারবে না বলে মনে করেন তিনি। তিনি মনে করেন দলের ফল আগের বারের থেকে ভাল হবে।

একইসঙ্গে সাক্ষী মহারাজ বলেন, কিছু মানুষ সব ধরনের কাজ করছেন। একদিকে যেমন প্রিয়ঙ্কাকে আনা হচ্ছে অন্যদিকে জোট গড়ার কাজও হচ্ছে। মন্তব্য করেছেন তিনি কিন্তু তাঁদের নেতা মোদী। প্রত্যেকেই বলছেন, মোদী জন্যই দেশ রয়েছে। নির্বাচন সাক্ষী মহারাজ কিংবা অন্য কোনও দলের নামে হবে না। তা হবে দেশের নামে।

প্রসঙ্গত পূর্ব উত্তর প্রদেশের জন্য দলের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রিয়ঙ্গা গান্ধী ভডরাকে। অন্যদিকে অখিলেশের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি ভোট পূর্ববর্তী জোট করেছে উত্তরপ্রদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+