আমার সময় জেএনইউ-তে 'টুকরে টুকরে' গ্যাং ছিল না, সিএএ ইস্যুতে বললেন জয়শঙ্কর
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। রবিবারের হামলায় জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ সহ ৩৪ জন ছাত্র বা শিক্ষক জখম হয়ে ভর্তি করা হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সে। পরে সোমবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর এরপরেই তিনি বলেন, 'আমার সময় টুকরে টুকরে গ্যাং ছিল না বিশ্ববিদ্যালয়ে।'

৩৭০ ধারা প্রত্যাহার ও নাগরিকত্ব আইন সংশোধন ইনের স্বপক্ষে যুক্তি
দিল্লিতে একটি অনুষ্ঠানে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার ও নাগরিকত্ব আইন সংশোধন ইনের স্বপক্ষে যুক্তি দিতে গিয়েই এই কথা বলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পাশাপাশি তিনি এও জানান যে বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশে জঙ্গি কার্যকলাপ রুখতে ও সকল সমস্যার সমাধান করতেই এই পদক্ষেপগুলি নিয়েছে।

'আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কোনও টুকরো টুকরো গ্যাং ছিল না'
এদিকে অনুষ্ঠানে জেএনইউ প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রী বলেন, 'আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কোনও টুকরো টুকরো গ্যাং ছিল না। আমি তা দেখিনি। বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা নিন্দনিয়। এটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির খেলাফ।'

কী হয়েছিল জেএনইউ-তে
হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি সরব হয়েছিল জেএনইউ। সেই রেশেই রবিবার সন্ধ্যে ৬টা নাগাদ শান্তিপূর্ণ মিছিলের ডাক দেন জেএনইউএর টিচার্স অ্যাসোসিয়েশন। সেখানেই শুরু হয় অতর্কিত হামলা। ঘটনার কথা জানিয়ে পুলিশকে ডাকা হলে ক্যাম্পাসে আসে প্রায় ৭০০ পুলিশকর্মী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সাড়ে সাতটা নাগাদ। যদিও তাণ্ডব তখনও চলছে। অভিযোগ উঠেছে পুলিশের সামনে অ্যাম্বুলেন্স ভাঙা হলেও পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল। শুধু মাঝে মাঝে একজন দুজনকে পুলিশ আটকাচ্ছিল। তবে তারা কোনও দৃঢ় পদক্ষেপ নেয়নি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও আক্রান্ত শিক্ষকদের অভিযোগর তির আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে।

হামলার নিন্দায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জেএেনইউ-এর প্রাক্তনী। রবিবার জেএনইউতে হামলার নিন্দা করেছেন তাঁরা। এই হামলা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির বিরুদ্ধে বলেও মন্তব্য করেছছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ঘটনার সমালোচনা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও
জেএনইউ-এর যে চিত্র তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন, তা ভয়াবহ। এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। এই বিশ্ববিদ্যালয় বিতর্ক ও মতপ্রকাশের জায়গা, কিন্তু কোনওভাবেই সংঘরেষর জায়গা নয়, বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ওই মন্ত্রী।












Click it and Unblock the Notifications