কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার কোনও প্রশ্নই উঠছে না, ট্রাম্পকে সাফ জবাব মোদীর
জি-৭ সামিটে মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্র নেতা। বৈঠকে যে কাশ্মীর প্রসঙ্গ উঠবেই তা নিয়ে দ্বিমত ছিল না।
জি-৭ সামিটে মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্র নেতা। বৈঠকে যে কাশ্মীর প্রসঙ্গ উঠবেই তা নিয়ে দ্বিমত ছিল না। স্বাভাবিক ভাবেই কাশ্মীর ইস্যুতে কথা হতেই কোনও রাখঢাক না রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন কাশ্মীর নিয়ে অন্য কোনও দেশের মধ্যস্থতা চায় না ভারত।

কাশ্মীর নিয়ে আলোচনা মোদী-ট্রাম্পের
জি-৭ সামিটে মুখোমুখি বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্টস ডোনাল্ড ট্রাম্প। সেখানে কাশ্মীর ইস্যুতে কথা উঠতেই প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মোদী। কিন্তু ট্রাম্প যখন নাছোড় তখন বাধ্য হয়েই মোদী জানিয়ে দেন কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না ভারত।

ট্রাম্পকে কী বলেছেন মোদী
মার্কিন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘ভারত এবং পাকিস্তানের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক সমস্যা রয়েছে। দুই দেশেরই একাধিক সমস্যা রয়েছে। দেশ থেকে গরিবি দূর করার লড়াই, শিক্ষা পৌঁছে দেওয়ার লড়াই, মানুষের উন্নয়নের লড়াই। সেই সমস্যা গুলি মেটানো আগে জরুরি। আমরা তৃতীয় কোনও দেশকে এর মধ্যস্থার মধ্যে ফেলে কষ্ট বাড়াতে চাই না।'

কাশ্মীর প্রসঙ্গ বৈঠকে এড়িয়ে গিয়েছেন মোদী
জি-৭ সামিটে তাই ট্রাম্পের মুখোমুখি হয়েও কাশ্মীর নিয়ে কথা বলতে রাজি হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন। কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত উদ্বগপূর্ণ হয়ে রয়েছে। তিনি এই ইস্যুতে মধ্যস্থতা করতে চান। কিন্তু সেদিনও ভারত আমেরিকার সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দেয়।
পাকিস্তান যদিও ট্রাম্পের এই প্রস্তাব মেনে নিয়েছিল। এবং কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেও ইমরান খান বলেছিলেন, ভারতের উচিত ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া। কিন্তু বার বারই ভারত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications