Yogi Mandir: অযোধ্যায় রামমন্দিরের পাশেই তৈরি 'যোগী মন্দির'! ভগবান-রূপী' আদিত্যনাথকে দর্শনে ভিড় রামভক্তদের
Yogi Mandir: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রামমন্দিরের উদ্বোধন আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে যোগী আদিত্যনাথ। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কার্যত রাম-নগরী অযোধ্যাজুড়ে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।
একদিকে চলছে মন্দিরের কাজ অন্যদিকে সাজিয়ে তোলা হচ্ছে গোটা শহরকে। কিন্তু জানেন কি অযোধ্যা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি গ্রামে তৈরি হয়েছে শ্রী যোগী মন্দির (Yogi Mandir)।

- Yogi Mandir: 'ভগবান-রূপী' আদিত্যনাথ
হ্যাঁ ঠিকই পড়েছেন, এই মন্দিরে রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুর্তি (Yogi Mandir)। শুধু তাই নয়, প্রত্যেকদিন নিয়ম করে এই হয় পুজো-আরোতি। এমনকি দেওয়া হয় ভোগও। রয়েছে বিশেষ যোগী চালিশাও। আর তা পড়াও হয় যোগীর মুর্তির পাশে বসে। কথায় আছে, অযোধ্যায় ভক্তরা নাকি রাম ভক্ত রামলালার দর্শনের পর যোগী মন্দিরে আসেন। দর্শন করেন 'ভগবান-রূপী' আদিত্যনাথের মূর্তি।
- Yogi Mandir: যোগী মন্দিরে কেন তৈরি হয়
প্রভাকর মৌর্য, যিনি ২০১৪ সাল থেকে যোগীর প্রচারক ছিলেন। তিনি এই মন্দিরটি (Yogi Mandir) তৈরি করেছেন। সংকল্প ছিল, অযোধ্যায় শ্রী রাম জন্মভূমিতে যেই তাঁর মন্দির তৈরি করবেন তিনি তাঁর মন্দির বানাবেন। তৈরি হচ্ছে রামমন্দির। পূরণ হয়েছে প্রভাকরের সংকল্পও। আর এই রামমন্দির তৈরির পিছনে যোগী আদিত্যনাথের বড় ভূমিকা রয়েছে। আর সেই সংকল্প অনুযায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্দির তৈরি করেছেন তিনি।
প্রভাকর মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে সাক্ষাতের সময় তোলা ছবিগুলিও সংরক্ষণ করেছেন। শুধু তাই নয়, মন্দিরের প্রচারের জন্য অডিও এবং ভিডিও ক্যাসেট তৈরি করছেন। প্রভাকর জানিয়েছেন, আমি আমার মন্দিরের নাম রেখেছি যোগী মন্দির (Yogi Mandir)। আর সেখানে প্রত্যেকদিন যোগী আদিত্যনাথের মূর্তিতে আরতি এবং পুজো করা হয়।
- Yogi Mandir: যোগী মন্দিরে কেন আসেন মানুষ
প্রভাকর মৌর্যের সঙ্গে ইতিমধ্যে একাধিক রামভক্ত যোগাযোগ করছেন। এমনটাই প্রকাশিত খবরে জানা গিয়েছে। শুধু তাই নয়, প্রকাশিত খবর অনুযায়ী, তাঁরা যোগী মন্দিরে আসতে চান এবং দর্শন ও পূজা করতে চান। এই প্রসঙ্গে প্রভাকর মৌর্য জানিয়েছেন, যবে থেকে রামন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা করা হয়েছে তখন থেকে তাঁর কাছে বহু ফোন আসছে। সবাই জিজঙ্গেস করছেন মহারাজের মন্দির (Yogi Mandir) ঠিক কোথায় তৈরি হয়েছে। শুধু তাই নয়, সবাই যোগী মন্দির দর্শন করতে চাইছেন বলেও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications