বিজেপিকে হারাতে 'নয়া' ভাবনা! মমতার সঙ্গে সম্পর্কের প্রশ্নে 'গুগলি' প্রশান্ত কিশোরের
বিজেপিকে হারাতে 'নয়া' ভাবনা! মমতার সঙ্গে সম্পর্কের প্রশ্নে 'গুগলি' প্রশান্ত কিশোরের
পশ্চিমবঙ্গে পুর নির্বাচনের মুখে তাঁকে এবং আইপ্যাককে (ipac) নিয়ে শোরগোলের মধ্যে গোয়ায় কাটিয়েছেন প্রশান্ত কিশোর (prashant kishor)। পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এক সর্বভারতী সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে (bjp) বধ করতে গেলে তাদের অস্ত্রেই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সঙ্গে সম্পর্কে কথাও জানিয়েছেন তিনি।

বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ব নিয়ে লড়াই
জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে উঠে এসেছে বিজেপির হিন্দুত্ব, সরকারের কল্যাণমূলক প্রকল্প এবং তাদের জাতীয়তাবাদের কথা। এব্যাপারে দ্য অয়্যারকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপিকে মোকাবিলা করতে গেলে বিজেপির এই তিন অস্ত্রের মধ্যে দুটিকে মোকাবিলা করতে হবে। তবে বিজেপির হিন্দুত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যখন দাবি করা হচ্ছে, সত্যিকারের হিন্দুত্ব নয়, তা খুব একটা মানুষের মধ্যে দাগ কাটছে না।

জাতীয় নয়, জোট করতে হবে রাজ্য পর্যায়ে
প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে বিরোধীদের রাজ্য পর্যায়ে বিষয়টিকে ভাবতে হবে, জাতীয় পর্যায়ে বিষয়টিকে ভাবলে চলবে না। তিনি বলেছেন, বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াই বিভক্ত এবং খণ্ডিত। আবার সেই অংশের মধ্যে একটি বড় অংশ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্টই শক্তিশালী। আবার সব জায়গায় যে একই নীতি কাজ করে না, তাও জানিয়েছেন প্রশান্ত কিশোর। এব্যাপারে তিনি বিহারের কথা উল্লেখ করে বলেছেন বিহারে সব বিরোধী একসঙ্গে হলেও বিজেপিকে পরাস্ত করতে পারেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক
২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে তিনি পশ্চিমবঙ্গ তৃণমূলের হয়ে কাজ শুরু করেন। যার সাফল্য তৃণমূল পেয়েছে ২০২১-এর বিধানসভা নির্বাচনে। কিন্তু পুরসভা নির্বাচন আসতেই আইপ্যাকের বিরুদ্ধে অসন্তোষ তীব্র হয়ে ওঠে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের অবনতিও ঘটে বলে খবর প্রকাশিত হয়েছে। যদিও প্রশান্ত কিশোর দাবি করেছেন তাঁর সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি। তিনি বলেছেন, তাঁর সঙ্গে বিরোধ বা দূরত্ব নিয়ে যেসব খবর খবর প্রকাশিত হয়েছে, তাতে তিনি শুধু হেসেছেন।

নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাত নিয়ে ব্যাখ্যা
শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে তাঁর বৈঠক হয়। যা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে নীতীশ কুমারকে প্রার্থী করতে বিভিন্ন বিরোধীদলের সমর্থন জোগারের জন্য বৈঠক। এব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, এই তথ্য সত্যি নয়। ভোটকুশলী আরও বলেছেন, তিনি দেশের সরপঞ্চ নন। সামাজিক সিস্টাচারের নিরিখেই এই বৈঠক ছিল বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর।












Click it and Unblock the Notifications