ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই, শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত, সতর্কতা লঘু করল IMD

ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই, শক্তি হারিচ্ছে নিম্নচাপে পরিণত, সতর্কতা লঘু করল IMD

ঘূর্ণিঝড়ের শক্তি নেই। আন্দামান সাগরের উপরে সৃষ্টি নিম্নচাপ শক্তি বাড়াতে পারেনি। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আশঙ্কা করে সতর্কতা জারি করেছিল আইএমডি। কিন্তু গত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের যে অবস্থানে রয়েছে তাতে আগামী ২৪ ঘণ্টায় তেমন শক্তি বাড়ানোর সম্ভব নয়। সাধারন নিম্নচাপেই পরিণত হয়ে সেটি মায়ানমারের দিকে যাবে। সেকারণে সতর্কতাও লঘু করেছে আইএমডি।

ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই, শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত, সতর্কতা লঘু করল IMD

আন্দামানের ১৭০ কিলোিমটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। তারজেরে ইতিমধ্যেই আন্দামানে ঝড়বৃষ্টি চলছে। ধীরে ধীরে নিম্নচাপটি মায়ানমারের দিকে এগোটে শুরু করেছে। এখন সেটির অবস্থান মায়ানমার থেকে ৫০০ কিলোমিটার দূরে। এবং মায়ানমারের রাজধানী ইয়াঙ্গন থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে সেটি।

আগামী ২৪ ঘণ্টায় সেটির আর শক্তিবৃদ্ধি করার সম্ভাবনা নেই। নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে এগোতে শুরু করেছে আন্দামান থেকে। মায়ানমারের অভিমুখেইএগোচ্ছে সেটি। মায়ানমারের উপকূলে পৌঁছতে পৌঁছতে সেটি আরও শক্তি হারিয়ে ফেলবে।

মরশুমের প্রথম ঘুর্ণিঝড় অশনি ইতিমধ্যেই ধাক্কা দিয়েছে মায়ানমারে। ভারতে তার কোনও প্রভাব পড়েনি। যতটা শক্তিশালী ভাবা হচ্ছিল অশনিকে সেটা অতটা শক্তিশালী থাকেনি বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা নিম্নচাপের উপর দিয়েই মায়ানমারে ধাক্কা দিতে চলেছে অশনি। গত মরশুমে একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মুখে পড়তে হয়েছিল ভারতের উপকূল বর্তী রাজ্যগুলিকে। গুজরাত, মুম্বই, ওড়িশা, পশ্চিমবঙ্গের একের পর এক ঘূর্ণিঝড় ধাক্কা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই একের পর এক ঘূর্ণিঝড়ের মুখে পড়তে হয়েছে ভারতকে। এদিকে চলতি বছরের গ্রীষ্মের দহন অনেকটাই বেড়েছেষ পশ্চিম ভারতের রাজ্যগুলিতে মার্চ মাসেই শুরু হয়ে গিয়েছে তাপ প্রবাহ। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুই। তাপমাত্রার পারদ আরও চড়বে বলে জানিয়েছেন আবহাওাবিদরা।

রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রের একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। মুম্বইয়ের তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। মার্চ মাসেই এতটা গরম পড়বে অনেকেই ভাবতে পারছেন না। তার জেরে একাধিক জায়গায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতের রাজ্যগুলিতেও গরম বাড়ছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলল প্রদেশেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+