টুকরে টুকরে গ্যাংয়ের কোনও অস্তিত্বই নেই, লোকসভায় বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
টুকরে টুকরে গ্যাংয়ের কোনও অস্তিত্বই নেই, লোকসভায় বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে একাধিকবার টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ। কিন্তু লোকসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানালেন এরকম কোনও গ্যাংয়ের কোনও অস্তিত্বই নেই। মন্ত্রকের কাছে কোনও তথ্যই এই গ্যাং সম্পর্কে নেই।

টুকরে টুকরে গ্যাং
লোকসভা কংগ্রেসের দুই সাংসদ ভিনসেন্ট এইচ পালা এবং জশবীর সিং গিল প্রশ্ন রেখেছিলেন ঠুকরে ঠুকরে গ্যাংয়ের কোনও অস্তিত্ব রয়েছে কিনা। সেই লিখিত প্রশ্নের জবাবেই আজ লোকসভায় একথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি। কোনও এজেন্সির কাছেই এই গ্যাংয়ের অস্তিত্ব নিয়ে কোনও তথ্য নেই।

প্রচারে অমিত শাহ ব্যবহার করেছেন শব্দটি
দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার এই টুকরে টুকরে গ্যাং শব্দটি ব্যবহার করেছিলেন। বিরোধীদের আক্রমণ প্রসঙ্গেই তিনি একাধিকবার শব্দটি ব্যবহার করেন। বিশেষ করে কংগ্রেসকে আক্রমণের ক্ষেত্রে শব্দটি একাধিকবার ব্যবহার করা হয়েছিল।

কংগ্রেস নেতাদেরই কী কটাক্ষ
টুকরে টুকরে গ্যাংয়ের বাস্তবিকতা নিয়ে সেকারণেই সংগ্রেসের দুই সাংসদ প্রশ্ন রেখেছিলেন সংসদে। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে শুধু মাত্র বিরোধীদের আক্রমণ করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার এই নামটি ব্যবহার করেছেন। বিশেষ করে কংগ্রেসকে আক্রমণ করতেই এটা ব্যবহার করা হয়েছে।












Click it and Unblock the Notifications