লকডাউনের মাঝেও আন্তঃরাজ্যের ট্রাক পরিবহনে থাকছে না কোনও নিষেধাজ্ঞা
লকডাউনের মাঝেও আন্তঃরাজ্যের ট্রাক পরিবহনে থাকছে না কোনও নিষেধাজ্ঞা
লকডাউনের মাঝে এবার আন্তঃরাজ্যের ট্রাক পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলল সরকার। সোমবার এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় কেন্দ্রের তরফে। একইসাথে পুলিশ যাতে এই ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ না করে যেটির বিষয়েও খেয়াল রাখতে বলা হয়েছে।

রাজ্য গুলিকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে
২১ দিনের লকডাউন শেষ হওয়ার একদিন আগে একটি সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একথা জানানো হয়। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য গুলিকে সতর্ক করে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওই সুবিধার মাধ্যমে যাতে কোনও বৈআইনি কাজ না হয় সেই জন্য রাজ্য পুলিশকে বিশেষ ভাবে সতর্ক থাকতেও বলা হয়।

রাজ্যে গুলির কাছে সহায়তার আবেদন
এদিন সমস্ত ট্রাককে রাজ্যের অভ্যন্তরে ও বাইরে যাওয়ার ক্ষেত্রে আঞ্চলিক প্রশাসনকে অনুমতি দেওয়ার নির্দেশ দিতে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পুণ্য সালিলা শ্রীবাস্তবকে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুসারে, ট্রাক চালক সহ, আরও একজন ব্যক্তি গাড়ি সঙ্গে ভিন রাজ্যে পন্য পরিবহনের জন্য যেতে পারবেন।

শ্রমিকদের জন্য বিশেষ পাস
পাশাপাশি যে সংস্থা গুলি নিজেদের শ্রমিক পরিবহণের জন্য ছাড়পত্র পেয়েছেন তাদেরও তাদেরও এই ক্ষেত্রে যে কোনও প্রয়োজনে সাহায্য করতে বলা হয়েছে। সরকারি ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই ক্ষেত্রে শ্রমিকদের পাসও প্রদান করা হচ্ছে।
লকডাউনের মাঝে এবার আন্তঃরাজ্যের ট্রাক পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলল সরকার। সোমবার এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় কেন্দ্রের তরফে। একইসাথে পুলিশ যাতে এই ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ না করে যেটির বিষয়েও খেয়াল রাখতে বলা হয়েছে।

Click it and Unblock the Notifications