Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কংগ্রেসে সভাপতি নির্বাচনের আগে দলে কোনও রদবদল নয়, জি-২৩ নেতাদের জানালেন সোনিয়া

কংগ্রেসে সভাপতি নির্বাচনের আগে দলে কোনও রদবদল নয়, জি-২৩ নেতাদের জানালেন সোনিয়া

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পাঁচটি রাজ্যে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। এত বড় পরাজয়ের ফলে দলের অভ্যন্তরে নেতৃত্বের পরিবর্তনের দাবি বাড়ছে। কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩ নেতারাও সাংগঠনিক পরিবর্তনের দাবিতে জোর দিয়েছেন। কিন্তু কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী সম্প্রতি দলের প্রবীন নেতাদের জানিয়েছেন যে কংগ্রেসের সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। গান্ধী তাঁর বিরোধী জি-২৩ গোষ্ঠীর নেতাদের স্পষ্ট জানিয়েছেন যে চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বরে দলের সভাপতি পদের নির্বাচন হবে৷ কংগ্রেসের নতুন সভাপতি না হওয়া পর্যন্ত সংগঠনে কোনও বড় পরিবর্তন সম্ভব নয়।

কংগ্রেসে সভাপতি নির্বাচনের আগে দলে কোনও রদবদল নয়, জি-২৩ নেতাদের জানালেন সোনিয়া

সংবাদমাধ্যমের খবর, সনিয়া মঙ্গলবার বিকেলে জি-২৩ নেতা আনন্দ শর্মা, মণীশ তেওয়ারি এবং বিবেক তানখার সঙ্গে নয়াদিল্লিতে তাঁর বাসভবনে দেখা করেন। সদ্য সমাপ্ত বিধানসভায় পাঁচটি রাজ্যে কংগ্রেসের লজ্জাজনক হারের পর দলের মধ্যে তৈরি বিভেদ নিরসনের জন্য একটি প্রচেষ্টা হিসেবেই দলের প্রবীন নেতাদের সঙ্গে বৈঠক।করছেন কংগ্রেস সভানেত্রী৷

সূত্রের খবর এই বৈঠকে তিন কংগ্রেস নেতা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় থাকা নেতৃত্বের অভাব নিয়ে প্রশ্ন করেছেন৷ জানা গিয়েছে বৈঠকে জি-২৩ নেতারা সাংগঠনিক পরিবর্তনের জন্য জোর দিয়েছিলেন কিন্তু সোনিয়া গান্ধী বলেছেন যে দলের সভাপতি নির্বাচনের পরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদমাধ্যম সূত্রের খবর সোনিয়া জানিয়েছেন, আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে দলের সভাপতি নির্বাচন শেষ হবে। আমি আপাতত সেটির উপর ফোকাস করতে চাই৷ এই সময়ের মধ্যে আমি প্রয়োজনীয় পরিবর্তন গুলি সিদ্ধান্ত নিতে পারব। সংবাদমাধ্যমের খবর, এই বৈঠকের সময়, গান্ধী পরিবার বা জি-২৩ নেতারা কপিল সিবালের কথা উল্লেখ করেননি, ভোটে ভরাডুবির পর যিনি দলের নেতৃত্বকে কটাক্ষ করে 'পরিবারের কংগ্রেস' বলেছিলেন৷ যদিও জি-২৩র সদস্যরা দলের অভ্যন্তরে কিছু নেতার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সমালোচনা করে আসছেন৷

বৈঠকে কংগ্রেসের তিন নেতা সোনিয়া গান্ধীকে বলেছেন যে দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ সম্পাদকরা রাহুল গান্ধীর নামে সিদ্ধান্ত নিচ্ছেন এবং তাঁদের বিরুদ্ধে ভোটে পরাজয়ের অভিযোগ তুলেছেন। দলের কয়েকজনের সিদ্ধান্তের এই পরিণতির দায় কে নেবে? কংগ্রেসকে গুটিকয়েক লোকের হাতে তুলে দেওয়া যাবে না বলেও দাবি করেছেন কংগ্রেসের জি-২৩ নেতারা। সূত্রের খবর সোনিয়া গান্ধী জানিয়েছেন তিনি বৈঠকে দলের নেতাদের ওঠানো প্রত্যেকটি বিষয় বিবেচনা করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+