রক্ত জমাট নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই, কোভিশিল্ড উদ্বেগের মাঝেই স্পষ্ট বার্তা কেন্দ্রের

রক্ত জমাট নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই, কোভিশিল্ড উদ্বেগের মাঝেই স্পষ্ট বার্তা কেন্দ্রের

টিকারণের পরেই জমে যাচ্ছে রক্ত, এই অভিযোগে বিগত কয়েক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যায় অ্যাস্ট্রাজেনেকেরা কোভিড টিকাকরণ। এই ধরণের সব থেকে বেশি ঘটনা ঘটে ব্রিটেনে। এরই মাঝে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 'কোভিশিল্ড'-কে ঘিরে ওঠে অভিযোগের ঢেউ। যদিও দেশজোড়া বিতর্কের মাঝে অভিযোগের কোনও ক্লিনিক্যাল সত্যতা নেই বলে সাফা জানায় টিকা প্রস্তুতকারী সংস্থা। এবার কার্যত একই কথা শোনা গেল কেন্দ্রের গলায়।

রক্ত জমাট নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই, কোভিশিল্ড উদ্বেগের মাঝেই স্পষ্ট বার্তা কেন্দ্রের

এদিকে মূলত অজানা পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়েই অনেক ভারতীয় বিগত কয়েকদিনে টিকা নিতে পিছুপা হতে শুরু করেন। আর এই অজানা আতঙ্কের কারণেই বারবাপ থমকে যায় গোটা টিকাকরণ প্রক্রিয়া। এবার তা ঠেকাতেই, এমনকী নতুন করে মানুষের মনে টিকাকরণ নিয়ে আশার সঞ্চার করতেই স্পষ্ট বার্তা দিতে দেখা গেল ভারত সরকারের কোভিড মোকাবিলা দল, এমনকী নীতি আয়োগের (স্বাস্থ্য) অন্যতম প্রধান সদস্য ডাঃ ভিকে পালকে।

কোভিশিল্ড নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো এখনও কিছুই ঘটেনি বলে এদিন তিনি জানান। এমনকী ডাক্তারি পরীক্ষা নীরিক্ষাতেও এর কোনও বিশেষ প্রমাণ মেলেনি বলে তিনি জানান। তা অহেতুক উদ্বিগ্ন না হয়ে সকল মানুষকেই টিকা নেওয়ার আবেদনও জানান তিনি। এদিকে সূত্রের খবর, কিছুদিন আগে রক্ত প্রবাহে সমস্যার কারণে অস্ট্রিয়ায় মৃত্যু হয় একজনের। সূত্রের খবর, এরপরেই অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার বন্ধ করে দেয় অস্ট্রিয়া। পাশাপাশি রক্ত জমাট সংক্রান্ত সমস্যার কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতিষেধক ব্যবহার বন্ধ করে আয়ারল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে ও নেদারল্যান্ডের মত দেশগুলিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+