Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অযথা আতঙ্কিত হবেন না! ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন নিয়ে সাফ বার্তা স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন নিয়ে অযথা আতঙ্কের কোনও কারণ নেই

ইতিমধ্যেই ব্রিটেনের নয়া করোনা স্ট্রেনকে ঘিরে আতঙ্কিত গোটা বিশ্ব। ইতিমধ্যেই ব্রিটেনে যাতায়তের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে একাধিক দেশ। পাশা ব্রিটেনের সাথে সমস্তরকম বিমান সংযোগ বাতিলের দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে ব্রিটেনের এই নয়া করোনা স্ট্রেনের আগমণ আতঙ্কে সোমবার জরুরিভিত্তিতে বৈঠকও তলব করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারপরেই এই বিষয়ে খানিক আশ্বাসবাণী শোনাতে দেখা গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে।

অযথা আতঙ্কিত হবেন না! ব্রিটেনের নয়া করোনা স্ট্রেন নিয়ে সাফ বার্তা স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষজ্ঞরা জানাচ্ছেন পরিচিত চেনা করোনার থেকেও আরও ৭০ শতাংশ বেশি সংক্রামক এই নতুন স্ট্রেন। আর তারজেরেই গত দু-সপ্তাহ ধরে গোটা ইংল্যান্ডেই ফের বেড়েছে করোনা সংক্রমণের ধার। গোটা দেশের বড় অংশেই ফের জারি হয়েছে লকডাউন। কিন্তু এখনই ব্রিটেনের নয়া করোনা নিয়ে ভারতবাসীর বিশেষ আতঙ্কের কিছু নেই বলে দেশবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তার পাশাপাশি আশ্বাসবাণী দিতে দেখা গেল স্বাস্থ্যমন্ত্রীকে।

সোমবার ইন্ডিয়া সায়েন্স ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কেন্দ্রী অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ কিছু শোনা কথা ও কল্পনার মাধ্যমে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করার কোনও কারণই নেই। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার পুরোদমে তৈরি রয়েছে। গোটা দেশই দেখতে পাচ্ছে করোনাকে ঠেকাতে সরকার কী ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। এমতাবস্তায় ভয় পাওয়ার বিশেষ কোনও কারণ নেই।” অন্যদিকে বছর ঘুরতেই জানুয়ারির যেকোনও দিন দেশে করোনা টিকাকরণ শুরু হয়ে যেতে পারে বলেও দিনের শুরুতে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+