দুর্নীতি মামলায় সিবিআই–ইডির তদন্তের প্রয়োজন নেই, বম্বে হাইকোর্টের হলফনামায় দাবি অজিত পাওয়ারের

সিবিআই–ইডির তদন্তের প্রয়োজন নেই, বম্বে হাইকোর্টের হলফনামায় দাবি অজিত পাওয়ারের

কয়েকশো কোটির দুর্নীতির অভিযোগ রয়েছে মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিরুদ্ধে। মঙ্গলবার তিনি বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে তাঁর বিরুদ্ধে হওয়া মামলার হলফনামা পেশ করলেন। অজিত পাওয়ার ‌এই অভিযোগকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন।

দুর্নীতি মামলায় সিবিআই–ইডির তদন্তের প্রয়োজন নেই

দুর্নীতি মামলায় সিবিআই–ইডির তদন্তের প্রয়োজন নেই

মঙ্গলবার এনসিপি নেতা তাঁর হলফনামায় জানিয়েছেন যে সিবিআই বা ইডির বর্তমানে এই মামলায় তদন্তের কোনও প্রয়োজন নেই। প্রসঙ্গত, মহারাষ্ট্রের দুর্নীতি-দমন শাখার ডিজি গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে হলফনামা পেশ করে জানিয়েছিলেন যে এসিবি তাদের তদন্তে বিধর্ভ সেচ বিকাশ কর্পোরেশনের আওতায় ১২টি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগে অজিত পাওয়ারের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ উঠেছিল যে তৎকালীন ভিআইডিসির চেয়ারম্যান এবং কর্পোরেশনের আধিকারিকরা প্রকল্পগুলির টেন্ডার দেওয়ার সময় ঠিকাদারদের সঙ্গে জোট বেঁধেছিলেন, যার ফলে সরকারি কোষাগারের ক্ষতি হয়েছিল।

ভিআইডিসি দুর্নীতিতে চারটি পিআইএল দায়ের

ভিআইডিসি দুর্নীতিতে চারটি পিআইএল দায়ের

আবেদনকারী জনমঞ্চের অতুল জগতাপ এই দুর্নীতির বিরুদ্ধে চারটি পিআইএল দায়ের করেন হাইকোর্টে এবং এই মামলার সিবিআই তদন্তের আবেদন জানান। এই পিআইএল-এর শুনানি এখনও হাইকোর্টে চলছে এবং পরবর্তী শুনানি রয়েছে আগামী সপ্তাহে।

আমি নির্দোষ, দাবি উপ–মুখ্যমন্ত্রীর

আমি নির্দোষ, দাবি উপ–মুখ্যমন্ত্রীর

অজিত পাওয়ার জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও সত্যতা নেই। তিনি হলফনামায় বলেন, ‘‌আমি আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করছি। মন্ত্রী থাকাকালিন আমি কোনও দুর্নীতি বা বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িত ছিলাম না। আমি একজন মন্ত্রী ও ভিআইডিসির প্রাক্তন চেয়ারম্যান থাকাকালীন সব ধরনের নিয়মকে অনুসরণ করেছি এবং আমি আমার পদে স্বচ্ছ ছিলাম।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+