কোভিড মৃত্যের সংখ্যায় গরমিল নেই জানাল কেন্দ্র

কোভিড মৃত্যের সংখ্যায় গরমিল নেই জানাল কেন্দ্র

গোটাদেশে কোভিডে মৃতের সংখ্যা অনেকটাই কমিয়ে দেখানো হচ্ছে। সম্প্রতি বেশ কিছু সমীক্ষায় উঠে এসেছিল এমনই তথ্য। তবে সেই সমস্ত রিপোর্টকে কার্যত উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ফের জানানো হয় এর আগে সর্বদাই রাজ্যগুলিকে হাসপাতালগুলি থেকে তথ্য সংগ্রহ করে মোট মৃতের সংখ্যা জানাতে বলেছে কেন্দ্র। এমনকি, বিভিন্ন কারণবশত যদি কোনও ব্যক্তির মৃত্যুর সঠিক তথ্য না পাওয়া যায়, তাও জানাতে বলা হয়েছে৷

কোভিড মৃত্যের সংখ্যায় গরমিল নেই জানাল কেন্দ্র

বৃহস্পতিবার কেন্দ্র জানিয়ে দেয়, ভারত বরাবরই আইসিএমআরের নির্দেশিকা মেনে চলে যা কিনা আদপে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেশ মেনে তৈরি। সরকারি তথ্য বলছে, করোনা আক্রান্ত হয়ে এখনও অবধি গোটাদেশে মারা গিয়েছেন ৪ লক্ষ মানুষ। তবে একাধিক সমীক্ষার দাবি, এই সংখ্যাটা আদতে ২৫-৫০ লক্ষ৷

কেন্দ্রের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়, মৃত্যুর হারে হিসেব ধরলে ৩১ ডিসেম্বর পর্যন্ত কোভিড সংক্রমিতদের মধ্যে মৃত্যু হার বেড়ে দাঁড়িয়েছিল ১.৪৫ শতাংশে। কিন্তু এপ্রিল-মে মাডে ২০২০-এ দ্বিতীয় তরঙ্গে অপ্রত্যাশিতভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরেও মৃত্যুর হার আজ পর্যন্ত দাঁ ১.৩৪ শতাংশে দাঁড়িয়ে রয়েছে৷ এতেই বোঝা যায় কেন্দ্রের দেওয়া হিসেবে সেই অর্থে গরমিল নেই।

কেন্দ্রের তরফে আরও যুক্তি দিয়ে বলা হয়েছে দেশের মোট জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশন থাকে৷ নতুন যে সমীক্ষায় কোভিডে মৃত্যু সরকারি হিসেবের ১০ গুণ বেশি বলে দাবি করা হচ্ছে তারা দেশের মোট অতিরিক্ত মৃত্যুকে কোভিড বলে ধরে নিচ্ছে৷ যা পদ্ধতিগতভাবে একেবারেই ঠিক নয়৷ অর্থাৎ দেশে বিভিন্ন অসুখ, দুর্ঘটনায় মৃতদের সংখ্যার সঙ্গে মোট মৃত সংখ্যার বিয়োগ করে যা অবশিষ্ট থাকছে সেই সংখ্যাকে কোভিড বলে ধরা হচ্ছে৷ কিন্তু এই অতিরিক্ত মৃত্যু স্বাভাবিক বার্ধক্যজিত মৃত্যু সহ নানা কারণে হতে পারে। তাই এই নম্বরগুলি কোভিড মৃত্যু হিসেবে ধরা হলে তা ভুলই হবে বলে জানিয়েছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+