করোনা সংক্রমণ রুখতে বাড়ছে লকডাউন! কেন্দ্রের তরফে চূড়ান্ত ঘোষণা কবে?

একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে যে করোনা সংক্রমণ রুখতে দেশে দীর্ঘায়িত হতে চলেছে করোনা সংক্রমণ। সূত্রের খবর, আরও দু-সপ্তাহ লকডাউন বাড়ানো হবে। এদিকে কেন্দ্রের তরফে কোনও ঘোষণা আগেই এই নিয়ে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী

রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন লকডাউন নিয়ে। করোনা ভাইরাস মহামারী রুখতে লকডাউন নিয়ে আলোচনার পরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে জানালেন এই বার্তা। তিনি একপ্রকার জানিয়েই দিলেন বৈঠক শেষে কী সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে।

জাতির উদ্দেশে ভাষণ কবে?

জাতির উদ্দেশে ভাষণ কবে?

এর আগে মনে করা হয়েছিল যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রবিবার জাতির উদ্দেশে ফের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এই ঘোষণা করবেন। এদিকে করোনা লকডাউন বাড়ার কথা চাউড় হয়ে যেতেই কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোনও বক্তব্য রাখবেন না। যার ধোয়াশা আরও বেড়েছে লকডাউন নিয়ে।

লকডাউনের পক্ষে ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী

লকডাউনের পক্ষে ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী

অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সহ ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর পরামর্শ দেন। লকডাউন বাড়ানোর সিদ্ধান্তটি জাতীয় পর্যায়ে কার্যকর করা উচিত বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রীরা। তাদের যুক্তি, যদি রাজ্য সরকারগুলি তাদের নিজস্ব সিদ্ধান্ত নেয় তবে লকডাউনের কার্যকারিতা হারাবে। এছাড়া লকডাউন শিথিল করলেও রেলপথ এবং সড়কপথের মতো পরিবহন পরিষেবা এখনই চালু করা উচিত নয়।

লকডাউনের বিরোধিতা করে মধ্যপ্রদেশ

লকডাউনের বিরোধিতা করে মধ্যপ্রদেশ

এদিকে ১৩টি রাজ্য লকডাউন বৃদ্ধির কথা বললেও একমাত্র ব্যতিক্রমী মতামত দিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছিলেন লকডাউন বৃদ্ধি করে সমস্যা মিটবে না। বরং আরও সংকট তৈরি হবে। যদিও তাঁর আপত্তি টেকেনি। কারণ সিংহভাগ রাজ্য সরকারই লকডাউন বৃদ্ধির পক্ষে সওয়াল করেছিলেন।

ওড়িশা, পাঞ্জাব এবং রাজস্থান লকডাউন বাড়িয়েছে ইতিমধ্যেই

ওড়িশা, পাঞ্জাব এবং রাজস্থান লকডাউন বাড়িয়েছে ইতিমধ্যেই

ইতিমধ্যেই ওড়িশা, পাঞ্জাব এবং রাজস্থান লকডাউন বাড়িয়েছে। ওড়িশা সবার প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ১৭ জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা ঘোষণা করেছে। পাঞ্জাব সরকারও লকডাউন বৃদ্ধি করেছে ১ মে পর্যন্ত। সেই পথে হেঁটেছে রাজস্থানও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+