ত্রিপুরায় ক্ষমতাসীন জোট সঙ্গীর মধ্যে সংঘর্ষ! রাজনৈতিক মহলে চাঞ্চল্য
এলাকায় কার শক্তি বেশি, এই নিয়ে বিজেপি ও তার জোট সঙ্গী আইপিএফটির মধ্যে গণ্ডগোল। ঘটনাটি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে। ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
এলাকায় কার শক্তি বেশি, এই নিয়ে বিজেপি ও তার জোট সঙ্গী আইপিএফটির মধ্যে গণ্ডগোল। ঘটনাটি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে। ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি ভোটে ক্ষমতায় আসার পর বেশ কয়েকজন সিপিএম সমর্থক তাদের আনুগত্য পরিবর্তন করেন। এঁদের নিয়েই এই গণ্ডগোল। স্থানীয় বিজেপি ও আইপিএফটি উভয়েই তাঁদেরকে নিজেদের সমর্থক বলে দাবি করে। তর্কাতর্কি থেকে যা সংঘর্ষের দিকে গড়ায়।
ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যাঁদেরকে জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার পরে আইপিএফটি সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে। বেশ কয়েক ঘন্টার জন্য জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে পড়ে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন। যান স্থানীয় জনপ্রতিনিধিরাও। তাঁরা বুঝিয়ে অবরোধ তুলে দেন।
ভোটে জোটসঙ্গী হলেও, আলাদা রাজ্যের দাবি নিয়ে বিজেপি ও আইপিএফটির মধ্যে মতান্তর রয়েছে। আলাদা রাজ্যের পথে যাওয়া যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে বিজেপি। কিন্তু ত্রিপুরায় ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইপিএফটি নেতাদের নিয়ে গিয়ে বিজেপি নেতৃত্ব আশ্বাস দিয়েছিলেন, তাদের দাবি খতিয়ে দেখতে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গড়া হবে। কিন্তু ভোটে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয়, ওই ধরনের কোনও কমিটি গড়ার পরিকল্পনা এখন নেই। যদিও আইপিএফটি জানিয়েছে পৃথক রাজ্যের দাবি থেকে তারা সরছে না।












Click it and Unblock the Notifications