'পাকিস্তান, বাংলাদেশে ২০ শতাংশ কমেছে সংখ্যালঘুদের হার', রাজ্যসভায় নাগরিকত্ব বিল নিয়ে তথ্য অমিত শাহের

লোকসভায় বিপুল ভোটে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর এবার রাজ্যসভার বাধা টপকে যাওয়ার পালা। আর সেই আলোচনা ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এদিনের রাজ্যসভার অধিবেশন। এদিন বিল পেশের সময় অমিত শাহ নিজের স্বপক্ষে একাধিক যুক্তি রাখেন।

 বাংলাদেশ, পাকিস্তানে ২০ শতাংশ কম সংখ্যালঘুদের পরিমাণ!

বাংলাদেশ, পাকিস্তানে ২০ শতাংশ কম সংখ্যালঘুদের পরিমাণ!

নাগরিকত্ব বিলের নিরিখে এদিন নিজের যুক্তি পেশ করতে গিয়ে অমিত শাহ বলেন, 'এই বিল তাঁদের কাছে আশা যোগাবে যাঁরা নারকীয় পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন। পাকিস্তান ও বাংলাদেশে অন্তত ২০ শতাংশ কমেছে সংখ্যালঘুদের অংশ। হয় তাঁরা খুন হয়েছেন, নয়তো তাঁদের ধর্ম জোর করে পরিবর্তন করানো হয়েছে।'

 ভারতে আশ্রয়ের খোঁজে যাঁরা..

ভারতে আশ্রয়ের খোঁজে যাঁরা..

অমিত শাহ বলেন, খুন কিংবা ধর্ম পরিবর্তন ছাড়াও এঁদের অনেকেই ভারতে এসে আশ্রয় নিয়েছেন। শুধু নিজেদের প্রা বাঁচাতে নয়তো ধর্ম রক্ষা করতে এঁরা এমনটা করেছেন।

' নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম'

' নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম'

অমিত শাহ বলেন, নির্বাচনের সময় এই নাগরিকত্ব বিল নিয়ে মানুষের কাছে তাঁরা প্রতিশ্রুতি দেন। আর তারপরই তাঁরা ভোটে জেতেন। ভারতীয় গণতন্ত্রে শুরু হয় দ্বিতীয় মোদী সরকারের যাত্রাপথ। ফলে এই বিল নিয়ে মানুষের সমর্থন রয়েছে।

 মুসলিমদের নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে!

মুসলিমদের নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে!

অমিত শাহ এদিন সংসদে দাঁড়িয়ে মুসলিমদের নিয়ে বক্তব্য রাখেন। নাগরিকত্ব বিল ইস্যুতে অমিত শাহ দাবি করেন যে, ভারতের মুসলিমদের নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে। যাঁরা এই বিল নিয়ে মুসলিমদের প্রসঙ্গ তুলেছেন তাঁদের কাছে অমিত শাহ জানতে চান 'এই বিল কিভাবে মুসলিমদের সঙ্গে সম্পর্কিত?' অমিত শাহ বলেন, 'ভারতীয় মুসলিমরা ভারতীয় নাগরিক। আর চিরকালই তাঁরা তাইই থাকবেন।'

নাগরিকত্ব ও বহিরাগত ইস্যু

নাগরিকত্ব ও বহিরাগত ইস্যু

নাগরিকত্ব ইস্যুতে অমিত শাহ বলেন, যাঁদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, তাঁরা কেউই বাড়ি কেনবার জন্য বা শিক্ষা, চাকরির অধিকারের জন্য নাগরিকত্ব চাইছেন না। যাঁরা অত্যাচারিত সংখ্যালঘু অন্যদেশের এই বিল তাঁদের ন্যায় বিচার দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+