প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে প্রতারণার অভিযোগ, নাম জড়াল বিজেপি শাসিত একের পর এক রাজ্যের
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রতারণার অভিযোগ। এই প্রতারণায় জড়িয়ে গিয়েছে বেসরকারি হাসপাতালগুলি।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রতারণার অভিযোগ। এই প্রতারণায় জড়িয়ে গিয়েছে বেসরকারি হাসপাতালগুলি। মূলত শিবসেনার নেতৃত্বাধীন মহারাষ্ট্র এবং যোগী আদিত্যনাথ শাসিত উত্তর প্রদেশ থেকে প্রতারণার অভিযোগগুলি এসেছে। সব মিলিয়ে ১৮,৬৮১ টি প্রতারণার অভিযোগ এসেছে বলে জানা গিয়েছে।

তালিকা থেকে সরানো হল ২০৫ টি হাসপাতালকে
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ২০৫ টি হাসপাতালকে। এর মধ্যে ৬০ শতাংশ হাসপাতাল হল মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের। এই তালিকায় ৪৫ টি হাসরাতাল উত্তর প্রদেশের এবং ৭৫ টি হাসপাতাল মহারাষ্ট্রের বলে জানা গিয়েছে।

প্রকল্পে উত্তর প্রদেশের স্থান নিচে
প্রকল্পের সুবিধাপ্রাপক কিংবা কার্যকারিতায় বড় রাজ্যগুলির মধ্যে একেবারে নিচের দিকে রয়েছে বিজেপির শাসিত উত্তর প্রদেশ।

তালিকায় রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ডের হাসপাতালও
ন্যাশনাল হেলথ অথরিটির অধীনে রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প। তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডের অনেক হাসপাতালকে এবার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রকল্প চালু হয়েছে ২০১৭ থেকে
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হয়েছে ২০১৭ সাল থেকে। এই প্রকল্পে প্রতি পরিবারের জন্য বছরে ৫ লক্ষ টাকা করে বিমা করা হয়ে থাকে। দেশের প্রায়. ১০.৭৪ কোটি গরিব পরিবার সেকেন্ডারি ও টার্শিয়ারি হসপিটালাইজেশনের খরচ পেয়ে থাকেন।












Click it and Unblock the Notifications