Ayodhya Ram Mandir Prasad: প্রসাদের বাক্সে চিপস! জানেন আর কী কী রয়েছে তাতে?
Ayodhya Ram Mandir Prasad: দীর্ঘ ৫০০ বছরের প্রতিক্ষার অবসান! রাম লালার প্রাণ প্রতিষ্ঠা (Ram Mandir Inauguration) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণ হল রামভক্তদের ৫০০ বছরের অপেক্ষা। আবেগে ভাসছে গোটা দেশ। সোমবার সকাল থেকেই অযোধ্যা জুড়ে ছিল একেবারে সাজো সাজো রব। কোথাও চলছিল নাচ তো কোথাও বাজছিল ডামরু। রাম রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল আবেগ।
আর এই ঐতিহাসিক মুহূর্তের (Ram Mandir Inauguration) ছিল গোটা দেশ। কিন্তু সবার জন্যে এদিন রাম রাজ্যের দ্বার খোলা ছিল না।

সবমিলিয়ে এদিন প্রায় ৮০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। সেই তালিকায় ছিলেন যেমন নেতা-অভিনেতারা, তেমনই ছিলেন শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরাও। রাম-লালার প্রাণ প্রতিষ্ঠার পর সবার হাতে প্রসাদের বক্স তুলে দেওয়া হয়।
আর সেই প্রসাদের বাক্সে লাড্ডু, প্রদীপ সহ ৭ টি জিনিস (Ayodhya Ram Mandir Prasad) দেওয়া হয়েছে। এমন প্রায় ১৫ হাজার বাক্স লখনউয়ের অন্যতম বড় দোকান 'ছাপ্পান ভোগ'এ অর্ডার দেওয়া হয় ট্রাস্টের তরফে। কিন্তু এই দোকান এক টাকাও এজন্যে নেয়নি। এমনটাই টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
- Ayodhya Ram Mandir Prasad: বাক্সে কি কি আছে?
প্রসাদের বাক্সে (Ayodhya Ram Mandir Prasad) দেওয়া হয়েছে Potato chips, Ram Dana Ladoo, Til Gur Reveri, Cashew, Almond, Raisins এবং Makhana। অতিথিদের বাক্স দেওয়ার পাশাপাশি মহাভোগও দেওয়া হয় এদিন রাম রাজ্যে আসা সমস্ত মানুষকে।
বলে রাখা প্রয়োজন, এদিন রীতি মেনেই নয়া মন্দিরে রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ঘোষিত সূচি মেনে দুপুর ঠিক ১২ টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ডে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়। আর শেষ করতে হবে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যেই। তবে এর বেশ কিছুক্ষণ ধরে পুজোর অন্যান্য আচারের কাজ করেন প্রধানমন্ত্রী। এরপর রামলালার নয়া মুর্তিকে প্রদক্ষিণ করে একেবারে শুয়ে পড়ে প্রমাণ জানান তিনি।












Click it and Unblock the Notifications