করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে ফের রেকর্ড! বাড়ল সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গেল। এদিন বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ৪০২২৩ জন। যাঁদের মধ্যে করোনা সক্রিয় ২৮০৭০ জন।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গেল। এদিন বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ৪০২২৩ জন। যাঁদের মধ্যে করোনা সক্রিয় ২৮০৭০ জন। অন্যদিকে, ১০৮৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এদিন বিকেল ৫ টা পর্যন্ত ১৩০৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতে আক্রান্ত ৪০,৬২৩, মৃত ১৩০৬ জন

ভারতে আক্রান্ত ৪০,৬২৩, মৃত ১৩০৬ জন

এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪০,৬২৩ জন আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে ২৮০৭০ জন করোনা সক্রিয়। ১০৮৮৭ জন সুস্থ হয়ে গিয়েছেন। এদিন সারা দেশে ৮৬৯ জন ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ১৩০৬।

মৃত ও আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড

মৃত ও আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড

এদিন বিকেল ৫ টা পর্যন্ত সারা দেশে আক্রান্তের সংখ্যা ২৪৮৭ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ৮৩ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে দুটোই রেকর্ড।

লকডাউনে স্লথ সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ

লকডাউনে স্লথ সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ

২১ মার্চ যেখানে সংক্রমণ দ্বিগুণ হচ্ছিল ৩ দিন সময়ে, সেখানে এখন তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। এই মুহুর্তে দ্বিগুণ হওয়ার সময় ছিল ১১ দিন। আক্রান্তের সংখ্যা ২০০০ হাজার থেকে ৪ হাজারে পৌঁছতে সময় লেগেছিল ৩ দিন। কিন্তু চার হাজার থেকে ৮ হাজারে পৌঁছতে সময় লাগে ছয় দিন। ১৬ হাজারে পৌঁছতে সময় লেগেছিল ৮ দিন। তা ৩২ হাজারে পৌঁছতে গেলেছিল ১০ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+