বিরোধীদের হৃদয়ে কেবল জঙ্গি আর মাওবাদীদের রয়েছে, তীব্র আক্রমণ মোদীর
৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে যাঁরা সরব হয়েছেন তাঁরা জঙ্গি আর মাওবাদীদের সমব্যথী। এমনই তীব্র ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে যাঁরা সরব হয়েছেন তাঁরা জঙ্গি আর মাওবাদীদের সমব্যথী। এমনই তীব্র ভাষায় বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৫ অগাস্ট কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণা করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা।

পাল্টা আক্রমণ বিরোধীদের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিরোধীদের পাল্টা আক্রমণ করে বলেছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা দেশের কথা ভেবে। রাজনীতি করার জন্য নয়। যখনই সাধারণ মানুষের স্বার্থে সরকার কোনও পদক্ষেপ করে বা সিদ্ধান্ত নেয় তখন বিরোধীরা ক্ষেপে ওঠেন। বিরোধিতা করতে শুরু করেন। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কোনও প্রকল্পের কথা ঘোষণা করলে বিরোধিতা, রেল লাইন তৈরির প্রস্তাব দিলে বিরোধিতা। তাঁদের হৃদয় একমাত্র কাঁদে জঙ্গি আর মাওবাদীদের জন্য। সাধারণ মানুষের কথা তারা ভাবে না বলে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন মোদী।

কেন বাতিল ৩৭০ ধারা যুক্তি প্রধানমন্ত্রীর
৩৭০ ধারা বাতিলের পর জাতির উদ্দেশ্যে ভাষণে মোদী বলেছিলেন, কাশ্মীরের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৭০ ধারা জারি থাকার কারণে স্বাধীনতার পর থেকে কাশ্মীরের কোনও উন্নয়ন হয়নি। বেকারত্ব বেড়েছে। একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন উপত্যকার বাসিন্দারা। এবার উন্নয়নের মুখ দেখবেন তাঁরা। তাঁদের নির্বাচিত প্রতিনিধিই উন্নয়নের কাজ করবেন। জঙ্গি আর হিংসা মুক্ত করতেই কাশ্মীর নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের অবস্থান স্পষ্ট
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধীদের সরব হওয়া নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, গণতান্ত্রিক দেশে একাধিক মত প্রকাশের অধিকার সকলের আছে। সকলের প্রশ্ন করার অধিকার আছে। তার জবাবও সরকার দেবে। তবে সাধারণ মানুষের স্বার্থে এবং দেশের স্বার্থে নেওয়া সরকারের কোনও পদক্ষেপ বা সিদ্ধান্তের বিরুদ্ধে অহেতুক বিরোধিতা না করাই ভাল।
[স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের কোথায় কী চলছে, দেখুন ছবিতে]












Click it and Unblock the Notifications