রাষ্ট্রপতি ভবনে চুরি, জলের পাইপ খুলে নিয়ে গেল চোরেরা
রাষ্ট্রপতি ভবনে চুরি, জলের পাইপ খুলে নিয়ে গেল চোরেরা
রাষ্ট্রপতি ভবনে চুরি। চুরি গেল জলের পাইপ। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের জলের পাইপই চুরি করে নিয়ে গেছে চোরেরা।

দিল্লির জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'জোর বাঘ এলাকা থেকে রাষ্ট্রপতি ভবনে জলের পাইপলাইন বসানো হচ্ছে। পাইপলাইনে লাগানো অনেক পাইপ রাষ্ট্রপতি ভবনের ২৩ ও ২৪ নম্বর গেটের কাছে পড়ে ছিল। ঠিকাদারের কর্মীরা পাইপগুলি বসাবেন বলে ওখানে রেখেছিলেন।’ যে সংস্থাটি এই পাইপলাইন বসানোর কাজ নিয়েছে, সেই সংস্থার মালিক অরুণ জৈন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ২০ থেকে ২২ টি পাইপ চুরি গিয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তের সময় পুলিশ দেখে যে গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, বেশ কিছু দুষ্কৃতী গাড়িতে করে এসে পাইপগুলি নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। চাণক্যপুরি পুলিশ স্টেশনের সূত্র থেকে জানা গিয়েছে, চুরির জন্য সুইফট ডিজায়ার গাড়ি ব্যবহার করা হয়েছিল। পুলিশ আজমগড় থেকে এই ঘটনায় প্রথম গ্রেফতার করে অজয় নামের একজনকে। পুলিশি জেরায় অজয় তার অন্য সঙ্গীদের নাম জানায়। পুলিশ বিহার থেকে মিথিলেশ, আমেঠি থেকে ক্যাব চালক রাকেশ তিওয়ারি এবং দিল্লি থেকে গুড্ডু নামের আর এক অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা জানিয়েছে যে চুরি করা পাইপ তারা মিরুটে বিক্রি করেছে।
More From
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications