Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাকিস্তানি অভিনেতাদের ছবি দেখাতে নারাজ সিনেমা হল মলিকরা

মুম্বই, ১৪ অক্টোবর : এবার আরও বিপকে পড়তে চলেছেন পরিচালক করন জোহর। একদিকে যখন সেন্সর বোর্ড জানিয়েছে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার কথা, সেই বিপত্তি কাটতে না কাটতে হল মালিকদের সিদ্ধান্তে আরও বিপত্তি বাড়ল ছবিটির মুক্তি নিয়ে। [(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির ঘনিষ্ঠ দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ডের !]

হল মালিকদের সংগঠন 'সিনেমা ওনার্স অ্যাসোসিয়েশনের' পক্ষ থেকে নীতিন দাতার সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানি অভিনেতাদের অভিনীত সিনেমা তারা হলে দেখাবেন না। উল্লেখ্য করন জোহর পরিচালিত 'অ্যায় দিল হ্য়ায় মুশকিল' সিনেমায় পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান অভিনয় করেছেন। তাই এই সিনেমাটি মুক্তির পরে দর্শকরা আদৌ হলে দেখতে পাবেন কিনা তাই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। [(ভিডিও) অ্যায় দিল হ্যায় মুশকিল ট্রেলার : প্রেম, বিভ্রান্তি আর হৃদয় ভাঙার খেলায় ভরা বলিউডি কল্পচিত্র!]

পাকিস্তানি অভিনেতাদের ছবি দেখাতে নারাজ সিনেমা হল মলিকরা

এর কয়েকদিন আগেই করনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল সেন্সর বোর্ডের সিদ্ধান্ত অনুয়াযী সিনেমার কয়েকটি দৃশ্য বাদ দিলেও ফওয়াদ অভিনীত দৃশ্যগুলি সিনেমা থেকে বাদ দেওয়া হবে না। কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ছবি মুক্তি ঘিরেই সংশয় তৈরি হয়ে গেল। [(ছবি) 'অ্যায় দিল হ্যায় মুশকিল' নিয়ে এই ৯ তথ্য আপনি নিশ্চিত জানেন না!]

কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকেই অনেকেই পকিস্তানি অভিনেতাদের বলিউডে কাজ করা নিয়ে সাওয়াল তোলেন। তারই একধাপ এগিয়ে এদিন সিনেমা ওনার্স অ্যাসেসিয়েশন জানিয়ে দিল পাকিস্তানি অভিনেতাদের ছবি তাঁরা হলে দেখাবেন না।

এখন পরিচালক করন জোহর কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার। 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, ঐশ্বর্য রাই, অনুষ্কা শর্মা, এবং ফওয়াদ খান। ২৮ শে অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+