Odisha Theatre: মঞ্চেই জ্যান্ত শুয়োর মেরে মাংস খেলেন রামায়ণের রাক্ষস! ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার অভিনেতা

Odisha Theatre: রামায়ণ মঞ্চস্থ করার সময় জ্যান্ত শুয়োর মেরে মাংস খেলেন অভিনেতা। মঞ্চের সিলিং থেকে ঝোলানো জ্যান্ত সাপও খেল মাংস। গোটাটাই হল একঝাঁক দর্শকের সামনে। ওড়িশার গঞ্জাম জেলার ঘটনা। রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠতেই গ্রেফতার বছসর ৪৫-এর ওই অভিনেতা। রামায়ণে রাক্ষসের চরিত্রে অভিনয় করছিলেন তিনি।

গত ২৪ নভেম্বর গঞ্জাম জেলার হিঞ্জিলি থানা এলাকার রালাব গ্রামে যাত্রাপালায় (Theatre) রামায়ণ (Ramayan) মঞ্চস্থ করা হয়। গ্রামে কাঞ্জিলাল যাত্রা উপলক্ষ্যে ওই যাত্রার আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। দর্শকদের আকর্ষণ করতে মঞ্চ থেকে বিপজ্জনকভাবে জ্যান্ত সাপ ঝুলিয়ে দেওয়া হয়। দর্শকদের সামনেই জ্যান্ত শুয়োরের পেট ছুরি দিয়ে কেটে কাঁচা মাংসই খেতে থাকেন রাক্ষসের ভূমিকায় থাকা অভিনেতা।

theatre

যাত্রার ওই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল (Viral Video) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নিন্দায় সরব হন নেটিজেনরা। বিধানসভাতেও এনিয়ে আলোচনা করা হয়। সোমবার বিধানসভায় এনিয়ে নিন্দায় সরব হন শাসকদল বিজেপির দুই বিধায়ক বাবু সিং ও সনাতন বিজুলি। পশু সুরক্ষা সংগঠনগুলিও এনিয়ে সরব হয় ও অভিযুক্তদের কড়া শাস্তি দাবি করে।

বিম্বধর গৌড়া নামে ওই অভিনেতার পাশাপাশি যাত্রার আয়োজক দলের একজনকেও বন্যপ্রাণ সুরক্ষা আইনের লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারহামপুর ডিভিশনের বন আধিকারিক সানি খোকার জানান, যাত্রা থেকে জ্যান্ত সাপ যারা দেখিয়েছিলেন, তাদেরও সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

গত অগাস্টেই ওড়িশার সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, সরকারি লাইসেন্সপ্রাপ্তরা ছাড়া গ্রামেগঞ্জে যাত্রাপালায় জ্যান্ত সাপ দেখানো যাবে না। হিঞ্জিলি থানার আইসি শ্রীনিবাস শেঠি বলেন, ইতিমধ্যেই ধৃত অভিনেতার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাকি আয়োজকদের খোঁজেও জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+