Yogi Adityanath: ১৩০ কোটি টাকা খরচ, অযোধ্যায় পর্যটন সুবিধা কেন্দ্র বানাচ্ছে যোগী সরকার

রামমন্দির উদ্বোধনের অপেক্ষায়। উত্তরপ্রদেশের অযোধ্যায় এখন চরম ব্যস্ততা। আগামী বছরের শুরু থেকেই অযোধ্যা বহু পর্যটকের আকর্ষণকেন্দ্র হয়ে উঠবে। এবার অযোধ্যাকে ঘিরে আরও বড় পরিকল্পনা করেছে যোগী আদিত্যনাথের সরকার।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার একটি উদ্যোগ নিয়েছে। অযোধ্যায় পর্যটন সুবিধা কেন্দ্র পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে অসংখ্য পর্যটকদের চাহিদা পূরণ হবে। ৪.৪০ একর জায়গা জুড়ে এই কেন্দ্র হবে। ১৩০ কোটি টাকা এজন্য খরচ হবে। প্রাথমিকভাবে এমনই ভাবনাচিন্তা করা হয়েছে।

yogi adityanath

মুখ্যমন্ত্রীর দফতর থেকে সরকারি বিবৃতি পাওয়া গিয়েছে। তাতে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের পর্যটন বিভাগ এই কর্মকাণ্ড পরিকল্পনায় আছে। পর্যটকদের যাতে যাতায়াতের সমস্যা না হয় সেই ভাবনা রাখা হচ্ছে। এজন্য কেন্দ্রটি ৩৩০ ও ২৭ নম্বর জাতীয় সড়কের আশপাশে তৈরির লক্ষ্য রাখা হয়েছে।

কী কী থাকবে এই বিপুল এলাকাজুড়ে? জানা যাচ্ছে, একটি পর্যটন অফিস, যাত্রীদের আবাসন, আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার, ফুড কোর্ট, শপিং মার্ট এবং পার্কিং স্পেস সহ বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হবে। আগামী দেড় মাসের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে। বিবৃতিতে এমনই বলা হয়েছে।

এই প্রকল্প বাস্তবায়নের জন্য উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার। এজন্য একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিটি মডেল) ভাবনা হয়েছে। বিশেষ করে ডিজাইন বিল্ড ফাইন্যান্স অপারেট ট্রান্সফার (ডিবিএফওটি) মডেলের মাধ্যমে প্রকল্পটি কার্যকরের পরিকল্পনা হচ্ছে।

ইতিমধ্যেই রাজ্য সরকারের ই টেন্ডার পোর্টালের মাধ্যমে দরপত্রের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। চারটি সংস্থাকে আবেদনকারী হিসেবে বেছেও নেওয়া হয়েছে। এরপর সংস্থাগুলি আর্থিক দরপত্র হাঁকবে। উত্তরপ্রদেশ সরকার সংস্থাকে বাছাই করে চিঠি দেবে। ২০৩১ সালের মধ্যে এই কাজ শেষ করার সময়সীমা রাখা হয়েছে।

এখানে পর্যটকদের থাকার জায়গা হবে। পর্যটক অফিস, ব্যবসায়ীদের জিনিসপত্র বিক্রিবাটার জায়গা থাকবে। এছাড়াও ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁ থাকবে। আধুনিক মানের সব কিছু তৈরি হবে।

এই প্রকল্পে রাস্তার আলো, নিকাশি ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকছে। গোটা এলাকা সিসিটিভি, এইচভিএসি সিস্টেমের মাধ্যমে নজরদারিতে থাকবে। নিরাপত্তা ব্যবস্থারও কড়াকড়ি থাকবে সব সময়। অযোধ্যা মাস্টার প্ল্যানের ভাবনা থাকবে এই ক্ষেত্রে। সবুজায়ণের লক্ষ্য সবসময় থাকবে। সেই লক্ষ্যে কাজও হবে।

অযোধ্যা ট্যুরিজম ফ্যাসিলিটেশন সেন্টারের মোট বিল্ট-আপ এলাকা ৩,২৭৩ বর্গমিটার থাকবে। চক অযোধ্যা রোড থেকে এই কেন্দ্রে প্রধান প্রবেশ পথ থাকবে। এই এলাকা তৈরির জন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে। কিছু ভেঙে ফেলতে হবে। কিছু জায়গা নতুন করে বানাতে হবে। রাত্রি আশ্রয়কেন্দ্র ও শিল্পগ্রামকে পাকাপাকিভাবে সরিয়ে ফেলতে হবে। তবে এইসব বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+