কাশ্মীরে সেনাদের ওপরে সবচেয়ে বড় জঙ্গি হামলা! কী বললেন মমতা থেকে মোদী সকলে
ভারতীয় সেনার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে শুক্রবার। সেনা কনভয়ে হামলায় শহিদ হয়েছেন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান।
ভারতীয় সেনার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে শুক্রবার। সেনা কনভয়ে হামলায় শহিদ হয়েছেন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। এদিন মোট ৭৮টি গাড়ির সেনা কনভয় জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। সবমিলিয়ে ২৫৪৭ জন সিআরপিএফ জওয়ান ছিলেন। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর জঈশ ই মহম্মদের আত্মঘাতী জঙ্গিরা এই কনভয়ে হামলা চালায়। যার ফলে অন্তত ৪০ জন সেনা শহিদ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই হামলা নিয়ে কে কী বলছেন, জেনে নেওয়া যাক একনজরে।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সিআরপিএফ জওয়ানদের ওপরে হামলা অবর্ণনীয়। আমি এই হামলার তীব্র নিন্দা করছি। সাহসী সেনাদের এই বলিদান বৃথা যাবে না। গোটা দেশ সেনার পরিবারের পাশে রয়েছে। আহতরা আশা করি খুব শীঘ্র সুস্থ হয়ে যাবেন।
|
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুলওয়ামার হামলায় মর্মাহত। সাহসী জওয়ানদের স্যালুট জানাচ্ছি। সাহসী শহিদদের পরিবারের পাশে থেকে সমবেদনা জানাচ্ছি। এই হামলার নিন্দা করছি।
|
জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, কাশ্মীরে যারা হামলা চালিয়েছে তারা নিজেদের উপস্থিতি জনান দিতেই হামলা চালিয়েছে। সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদী হামলা করা হয়েছে জঈশ ই মহম্মদ জঙ্গিদের দ্বারা। পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
|
কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালা বলেন, আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। জওয়ানদের পরিবারের পাশে থেকে সমবেদনা জানাচ্ছি। মোদী সরকারের আমলে গত পাঁচ বছরে এই নিয়ে ১৮ বার হামলা হল। কোথায় গেল সেই ৫৬ ইঞ্চি ছাতি?
|
মেহবুবা মুফতি বলেছেন, এই হামলার প্রতিবাদ করার ভাষা নেই। সীমান্তে নজরদারি ও সার্জিক্যাল স্ট্রাইক করে কোনও লাভ হয়নি। এনডিএ সরকার ও সব রাজনৈতিক দলকে একসঙ্গে বলে সমাধান বের করতে হবে।
|
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় তীব্র নিন্দা করে গভীর শোকপ্রকাশ করেছেন। শুক্রবার তিনি শ্রীনগরে যাচ্ছেন। কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও তার কথা হয়েছে বলে রাজনাথ জানিয়েছেন।
|
অরুণ জেটলি বলেছেন, জঙ্গিদের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। দেশ শহিদদের স্যালুট করছে। তাদের পরিবারের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। জঙ্গিদের যথাযোগ্য জবাব দেওয়া হবে।
|
মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে। নিহতদের পরিবারকে প্রতি সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশেই রয়েছে আমেরিকা।












Click it and Unblock the Notifications