উত্তরাখণ্ডে চলছে বিশ্বের প্রথম মুসলিম যোগ শিবির
বিশ্বের প্রথম মুসলিম যোগ শিবির শুরু হল উত্তরাখণ্ডে। এই রাজ্যের কোতদ্বারের কানভা আশ্রমে এই শিবির চলছে। যোগ শিবিরে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, যোগ হল আধ্যাত্মিক অভ্যাস। এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।

দেওবান্দের জামিয়া তিবিয়া উন্নাও মেডিক্যাল কলেজের অধ্যাপক ইউনুস কাসমি বলেন, 'যোগা হল শরীরচর্চা, অনুশীলন এবং একটি আচার, যা মানুষকে মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিকভাবে সুস্থ রাখে। যোগা কোনও নির্দিষ্ট ধর্মের হতে পারে না। এটি একটি ধর্মহীন অন্তর্ভুক্তিমূলক অনুশীলন।’
এই যোগ শিবিরের উদ্বোধন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। বেদিক আশ্রম গুরুকুল বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই মুসলিম যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে যোগ দিয়েছে গোটা দেশের ৫০০ জন মুসলিম। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, 'উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেছেন, 'স্বাস্থ্য সম্পর্কিত গুণাগুণের পাশাপাশি জীবনের দিকে তাকানোর ধরণ বদলে দিতে পারে যোগা। যোগা আমাদের বসুধিভা কুটুম্বাকাম (গোটা বিশ্ব এক পরিবার) দর্শনের মূর্ত প্রতীক।’
এদিন মুখ্যমন্ত্রী কোতদ্বারের নাম বদল করে নতুন নাম 'কানভা নগরী’ রাখেন। শোনা যায়, রাজা ভরত এই শহরের কানভাশ্রমেই জন্মে ছিলেন বলে মনে করতেন তিনি।












Click it and Unblock the Notifications