বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন ভারতের বাজারে, কাজ করবে কোভিড পজিটিভ রোগীর শরীরেও

বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন ভারতের বাজারে, কাজ করবে কোভিড পজিটিভ রোগীর শরীরেও

গুজরাটের ওষুধ নির্মাতা সংস্থা জাইডাস ক্যাডিলার হাত ধরে এক নতুন ভ্যাকসিন পেতে চলেছে দেশ। বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন জাইকোভ-ডি আগামী কিছুদিনের মধ্যে বাজারজাত করবে সংস্থাটি৷ কিছুদিন আগেই কেন্দ্রের অনুমতির জন্য এই ভ্যাকসিনের আবেদন করার কথা জানিয়েছিলেন ভিকে পাল৷

কী এই DAN ভ্যাকসিন?

কী এই DAN ভ্যাকসিন?

সার্স-কোভ-২ আরএনএ ভাইরাস হওয়ার কারণে এই ভাইরাস নিষ্ক্রিয় করে তার মৃত শরীর সুস্থ মানুষের দেহে প্রবেশ করিয়ে অ্যান্ডিবডি তৈরি করা হত৷ কোভিশিল্ড সহ বাকি সমস্ত কোভিড ভ্যাকসিনগুলি এই পদ্ধতিতেই কাজ করে। কিন্তু ক্যাডিলার জাইকোভ-ডি সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে প্লাসমিড ডিএনএ পদ্ধতিতে তৈরি৷

কোভিড পজিটিভ রোগীদের শরীরেও কি কাজ করবে এই ভ্যাকসিন?

কোভিড পজিটিভ রোগীদের শরীরেও কি কাজ করবে এই ভ্যাকসিন?

ক্যাডিলা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে আরটিপিসিআরে পজিটিভ আসা মৃদ উপসর্গ থাকা রোগীদের ক্ষেত্রেও ৬৬ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন৷ এবং প্রি-ডোজ হিসেবে ১০০ শতাংশ কার্যকরী৷ সংস্থার পক্ষ থেকে আরও দাবী করা হয়েছে জাইকোভ-ডি এর দ্বিতীয় ডোজ নেওয়া থাকলে মৃদ উপসর্গ রোগীদের হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়বে না৷

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ আটকাতে সফল জাইকোভ-ডি

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ আটকাতে সফল জাইকোভ-ডি

সারা বিশ্ব করোনার থ্রিপল মিউট্যান্ট ডেল্টা ভাইরাসে আশঙ্কিত৷ করোনার এই স্ট্রেনে সংক্রমণ ও মৃত্যুহার দুটোই বেশি৷ স্বাভাবিকভাবেই এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য অস্ত্র পেতে মুখিয়ে রয়েছে দেশ। ক্যাডিলার দাবি অন্যান্য যে কোন আরএনএ ভ্যাকসিনের থেকে ডেল্টা ভাইরাসের সংক্রমণ রুখতে বেশি কার্যকরী জাইকোভ-ডি ডিএনএ ভ্যাকসিন৷

কী বলছেন সংস্থার এমডি ডঃ প্যাটেল

কী বলছেন সংস্থার এমডি ডঃ প্যাটেল

ক্যাডিলার এমডি ডঃ শার্ভিল প্যাটেল জানিয়েছেন এই ভ্যাকসিনের তৃতীয় পর্বের ট্রায়াল নিয়ে আশাবাদী তিনি। আগামী ৪৫ দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে এই জাইকোভ-ডি৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন আপাতত জাইকোভের তিনটি ডোজ নিতে হবে৷ অর্থাৎ অন্যান্য আরএনএ ভ্যাকসিনগুলোর মতো দু'টি ডোজ নয় জাইকোভ-ডি র। তবে আগামীতে দুই ডোজের জাইকোভ- ডি পাওয়ার কথাও উল্লেখ করেছে ডঃ প্যাটেল।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+