শাহরুখ গাইলে দোষ নেই, আপনি এই শব্দ প্রয়োগ করলে জেলে যেতে পারেন
কোনও মহিলাকে 'ছম্মক ছল্লো' বলে সম্বোধন করা তাঁকে অপমান করার সমান, জানাল মুম্বইয়ের একটি আদালত, হতে পারে জেল।
'ওয়ান্ট টু বি মাই ছম্মক ছল্লো', শাহরুখের খানের রা-ওয়ান ছবির এই গান শোনেনি বা গুনগুন করেননি এমন ছেলে- মেয়ে বোধহয় খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু আপনি জানেন কি এই গান গাওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোনও মহিলাকে 'ছম্মক ছল্লো' সম্বোধন করলে আপনার জেল পর্যন্ত হতে পারে। সম্প্রতি মুম্বইয়ের একটি আদালত এই হিন্দি শব্দে তীব্র আপত্তি জানিয়ে বলেছে, এই শব্দ মহিলাদের জন্য খুবই অসম্মানজনক।

ঘটনার সূত্রপাত ২০০৯ সালে, মুম্বইয়ের ঠানে এলাকার এক মহিলাকে তাঁরই প্রতিবেশী 'ছম্মক ছল্লো' বলে সম্বোধন করেন। অপমানিত হয়ে প্রতিবেশীর বিরুদ্ধে প্রথমে থানায় গেলে সেখানে হতাশ হতে হয় তাঁকে। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন। আট বছর পর বিচারক সেই মামলার শুনানিতে অভিযুক্তকে কয়েক ঘন্টার প্রতীকী কারাদণ্ড ও এক টাকা জরিমানা করেন। বিচারক জানিয়ে দেন, এই হিন্দি শব্দটি মহিলাদের পক্ষে অসম্মানজনক ও রাগের কারণ।
হিন্দি ছবিতে এই শব্দের ব্য়বহার নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি বিচারক।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications