শরীরে তিনটে গুলির আঘাত নিয়ে সাত কিমি রাস্তা গাড়ি চালিয়ে পুলিশের দ্বারস্থ মহিলা
শরীরে তিনটে গুলির আঘাত নিয়ে সাত কিমি রাস্তা গাড়ি চালিয়ে পুলিশের দ্বারস্থ মহিলা
মাথায় এবং মুখে তিনটে গুলি লেগেছে। পুরো শরীর ভিজে যাচ্ছে রক্তে। সেই অবস্থাতেই ৪২ বছরের মহিলা সাত কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে পাঞ্জাবের এক পুলিশ থানায় হাজির হলেন। জমি দখল মামলার অভিযোগ দায়ের করতে তাঁর ভাই ও ভাইপোর বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ওই মহিলা জানিয়েছেন যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর অপ্রাপ্তবয়স্ক ভাইপো তাঁর ওপর গুলি চালায়। তাঁর বয়স্ক মায়ের শরীরেও গুলির আঘাত রয়েছে। উভয়কেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁরা দু’জনেই এখন সুস্থ বলে জানা গিয়েছে। অভিযুক্ত দশম শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। সে তার পিসি সুমিত কউর ও তাঁর মা সুখবিন্দর কউরের ওপর গুলি চালায়। সুমিত কউরের বাড়ি মুক্তার জেলার এক গ্রামে। বাড়িতেই গোটা ঘটনাটি ঘটে। পুলিশ থানায় যাওয়ার পর তাঁদের দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁদের শরীর থেকে গুলি বের করতে সফল হড় এবং তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সুমিত কউর পুলিশকে জানিয়েছেন যে তাঁর দাদা হরিন্দর সিং তাঁর ও তাঁর মায়ের জমি জোর করে দখল নেওয়ার চেষ্টা করছে। সুমিত বলেন, 'আমার বাবার মৃত্যুর পর, আমার মা ও আমি ১৬ একর জমি পাই। আমার দাদা গোটা জমিটাই দখল করতে চাইছে।’ তিনি আরও অভিযোগ করেন যে এর আগেও তাঁর দাদা ও ভাইপো তাঁদের খুন করার চেষ্টা করেছিল। সুমিত কউরের দাদা ও তাঁর ভাইপোর নামে অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications