কপিল সিবালের কটাক্ষে যেভাবে 'রিয়্যাক্ট' করলেন রাহুল গান্ধী

কপিল সিবালের কটাক্ষে যেভাবে 'রিয়্যাক্ট' করলেন রাহুল গান্ধী

পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভয়ঙ্কর ভরাডুবি হয়েছে৷ অনেকেই ভেবেছিলেন এই অপমানজনক পরাজয়ের পরে গান্ধী পরিবারের তিনজন হয়ত এবার পদত্যাগ করবেন এবং অন্য কোন নেতাকে কংগ্রেসের মুখ হিসেবে নিয়ে আসা হবে৷ কিন্তু সে গুড়ে বালি! আগের প্রতিটা পরাজয়ের মতোই এবারেও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দায়িত্ব থেকে সরতে চান সোনিয়া, রাহুল, প্রিয়ঙ্কা গান্ধী এবং তাদের সরতে দেননি নেতা ও কর্মীরা।

কপিল সিবালের কটাক্ষে যেভাবে রিয়্যাক্ট করলেন রাহুল গান্ধী

যাই হোকে কংগ্রেসে গান্ধী পরিবারের আধিপত্যের বিরোধিতা করে করে আসছেন বেশ কয়েকজন বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ ২০১৯ এর পর এদের 'ডানা ছাঁটা'র কাজও করেন সোনিয়া। কংগ্রেসের এই বিদ্রোহী গোষ্ঠী জি-২৩ নামে পরিচিত৷ যার অন্যতম প্রধানমুখ হলেন কপিল সিবাল। এবারে পাঁচ রাজ্যে পরাজয়ের পর তিনি আবারও বলেন যে 'সবকি কংগ্রে' অর্থাৎ 'সবার কংগ্রেস' হওয়া উচিৎ।

জি-২৩-র বেশ কয়েকজন নেতা ২০২০ সালের অগাস্টেও সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে কংগ্রেসে সংস্কারের জন্য চাপ দিয়েছিলেন৷ সেই চিঠিতে খোলাখুলিভাবে কংগ্রেস নেতৃত্বকে প্রশ্ন করা হয়েছিল। এবার সিনিয়র কংগ্রেস নেতা কপিল সিবাল বলেছেন যে গান্ধী - সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার উচিৎ কংগ্রেসে তাদের পদ থেকে সরে দাঁড়ানো।

অন্য কোনও নেতাকে দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া উচিত। একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কপিল বলেছেন, আমি 'সব কি কংগ্রেস' চাই। কেউ 'ঘর কি কংগ্রেস' চায়। (সবার কংগ্রেস, ঘরের কংগ্রেস/পরিবারের কংগ্রেস)

মঙ্গলবার সকালে যখন রাহুল গান্ধী সংসদে আসেন, সাংবাদিকরা কপিল সিবালের মন্তব্য সম্পর্কে তাঁর মতামত জানতে চেষ্টা করেন। কিন্তু, রাহুল প্রশ্ন এড়িয়ে সংসদ ভবনের ভেতরে চলে যান। যদিও সিবাল এখন তার মন্তব্যের জন্য কংগ্রেসেই সহকর্মীদের কাছ থেকে তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছেন।

পার্টির লোকসভা হুইপ মণিকম ঠাকুর অভিযোগ করেছেন, সিবালকে আরএসএস এবং বিজেপির ভাষায় কথা বলছেন। কেন তিনি আরএসএস/বিজেপির ভাষায় কথা বলছেন? বলেও প্রশ্ন তুলেছেন মণিকম। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী সিবালকে 'এহসান ফারামোশ' (অকৃতজ্ঞ)বলে অভিহিত করেছেন।

গত রবিবার, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক।বসেছিল, কংগ্রেসের ভরাডুবির মূল্যায়ন নিয়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে এই বৈঠকেই সোনিয়া গান্ধীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সোনিয়া জানিয়েছিলেন যে তিনি এবং তার পরিবারের সদস্যরা (রাহুল এবং প্রিয়াঙ্কা) পদ ত্যাগ করতে প্রস্তুত!

এসবের মাঝেই কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে সমস্ত প্রাক্তন নেতাদের একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওর সঙ্গে ক্যাপশন হিসেবে লেখা রয়েছে, আমরা লড়াই করব। আমরা পরাস্ত করব। আমরা আপনাদের হয়ে আওয়াজ তুলতে থাকব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+