Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam Attack: হামলার খবরে তৎপর হয়ে উঠেছিল ‘ভিক্টর ফোর্স’, কিন্তু এই ফোর্স কারা? তাঁদের ভূমিকাই বা কী?

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পহেলগাঁও-এ মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ২৭ ছাড়িয়েছে, আহত আরও অনেক বেশি। এমন ভয়ঙ্কর ঘটনা শুধু কাশ্মীর নয়, গোটা দেশের ঘুম কেড়েছে।

কেননা এমন এক সময় এই হামলা হল যখন আর অল্প কিছুদিন পরই অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। আবার এই সময় গরমের হাত থেকে বাঁচতে বহু পর্যটক যান ভূ-স্বর্গের মনোরম আবহাওয়া উপভোগ করতে। স্বাভাবিক ভাবেই মানুষের উৎকণ্ঠা বেড়েছে বহু গুণ।

pahalgam terrorist

সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশের এসওজি এবং স্পেশাল ফোর্স যৌথভাবে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে ভারতীয় সেনার ভিক্টর ফোর্স, যারা বর্তমানে হামলাকারীদের তাড়া করতে পার্বত্য অঞ্চলে অবস্থান নিয়েছে।

এই হামলার তদন্তভার নিতে যাচ্ছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। একটি বিশেষ এনআইএ টিম বুধবার পহেলগাঁও সফরে যাবে বলে জানা গেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে ফোনে কথা বলেছেন। আর ঘটনাস্থলে গেছেন শাহ। সেখানে জরুরী পর্যায়ের বৈঠকও সারছেন তিনি।

এখন প্রশ্ন হচ্ছে ঘটনার খবর পেতেই যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর ভিক্টর ফোর্স। কিন্তু কারা এই ভিক্টর ফোর্স এবং তাদের ভূমিকাই বা কী?

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত, ভিক্টর ফোর্স হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস (RR) অধীনস্থ পাঁচটি বিশেষ ইউনিটের একটি। এটি মূলত অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা ও শোপিয়ান জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে সক্রিয়।

ভিক্টর ফোর্স অতীতে "অপারেশন অল আউট" এর মতো বড় অভিযান সফলভাবে চালিয়েছে, যেখানে বহু শীর্ষ জঙ্গিকে খতম করেছে তারা। আইনশৃঙ্খলা বজায় রাখতে পাথর ছোঁড়া, ভিড় নিয়ন্ত্রণের দিকেও তাদের নজর থাকে। মূলত, কাশ্মীরের রন্ধ্র রন্ধ্র চেনে এই ভিক্টর ফোর্স।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হামলার পরই এক্স-এ লেখেন, "সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের উপর যতগুলি হামলা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে বড় ও ভয়ঙ্কর"। তিনি আরও জানান, নিহতের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

স্থানীয়রা আহতদের ঘোড়ায় করে নিচে নামিয়ে আনেন, পরে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের কিছুজনকে পহেলগাঁও হাসপাতালে আর কিছুজনকে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা এখন স্থিতিশীল।

একই সাথে পহেলগাঁও-এ যে সকল পর্যটক এখনও রয়ে গেছে, তাঁদেরকেও দ্রুততার সঙ্গে নিচে নামিয়ে আনা হচ্ছে। কেননা এই ঘটনার পর, পর্যটন-নির্ভর কাশ্মীর উপত্যকায় আতঙ্ক ছড়িয়েছে। ফলে আর কেউই সেখানে থাকতে চায়ছেন না। আর প্রশাসনও জঙ্গিদের ধরার জন্যে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদেরকে নিচে নামিয়ে দিচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+