‘অযোধ্যা মামলার রায় দিয়ে পাঁচতারা হোটেলে সেরেছিলাম ডিনার’- কেন? জবাব দিলেন রঞ্জন গগৈ

বুধবার দিল্লিতে প্রকাশিত হল বিচারপতির আত্মজীবনী

অযোধ্যা মামলার রায় ঘোষণা করে বিচারপতি রঞ্জন গগৈ তাজ মানসিংহ হোটেলে ডিনারের জন্য গিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন অন্য বিচারপতিদেরও। পাঁচতারা হোটেলে গিয়ে ডিনারও সেরেছিলেন তিনি। খেয়ে ছিলেন চাইনিজ খাবারও। বাদ দেননি সেখানকার ভালো ওয়াইনও। নিজের আত্মজীবনীতে সেদিনের কথা এভাবেই লিখলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বুধবার দিল্লিতে প্রকাশিত হয়েছে রাজ্যসভার সাংসদ তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের আত্মজীবনী।

তাজ মানসিংহ হোটেলে ডিনারের আয়োজন

তাজ মানসিংহ হোটেলে ডিনারের আয়োজন

রায় দেওয়ার পরের সন্ধ্যার কথা উল্লেখ করে তিনি বলেন, "রায় ঘোষণার পর, এক নম্বর কোর্টের বাইরে অশোক চক্রের নীচে একটি ফটো সেশনের আয়োজন করেন জেনারেল সেক্রেটারি। সেদিন সন্ধ্যায় ডিভিশন বেঞ্চে আমার সঙ্গে থাকা বিচারকদের নিয়ে তাজ মানসিংহ হোটেলে ডিনারের জন্য যাই আমি। আমরা সেখানে চাইনিজ খাবার খেয়েছি । সেখানকার সবথেকে দামী-ভালো এক বোতল সুরাও পান করেছি আমরা। আমি সব থেকে বড়ো হওয়ার কারণে পুরো বিষয়টির দায়িত্ব নিয়েছিলাম।"

রঞ্জন গগৈর মতে

রঞ্জন গগৈর মতে

অযোধ্যা বিরোধের মতো বিতর্কিত ইস্যুতে রায় উদযাপন করা উপযুক্ত কিনা তা গগৈর কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা যখন মাঝে মাঝে বাইরে বন্ধুদের সাথে ডিনারে যান, তখন কি আপনাদের বাইরের খাবার খেতে ভালো লাগে না?

 ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা

২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা

তাঁর নেতৃত্বে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার রায় ঘোষণা করা হয়েছিল। ছিলেন আরও ৪ বিচারপতি। সেদিন রাম জন্মভূমি তৈরির পক্ষে রায় দেওয়া হয়েছিল। ২০১৯ সালের ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। রায় দেওয়ার পরেই অবসর নেন রঞ্জন গগৈ এবং পরবর্তী প্রধান বিচারপতি হন এস এ বোবদে। এর কিছুদিন পরেই গগৈকে রাজ‍্যসভার মনোনীত সাংসদ করা হয় ।

লেখা হয় যৌন নির্যাতনের অভিযোগের কথা

লেখা হয় যৌন নির্যাতনের অভিযোগের কথা

তাঁর নিজস্ব লেখা বইতে তিনি বলেন, যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে লেখেন তিনি। ২০১৯ সালের এপ্রিল মাসে যখন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রকাশ‍্যে আসে তখন এক শনিবার তার বিচারের জন্য সুপ্রিম কোর্টে একটি বেঞ্চ তৈরি হয় এবং বেঞ্চের নেতৃত্বে ছিলেন তিনিই। যদিও বেঞ্চের দেওয়া রায়ে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন তিনি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+