বারাণসীতে সকাল থেকে বিজেপির 'সত্যাগ্রহ', পরে সন্ধ্যায় পথসভা মোদীর

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের লঙ্কা গেটের সামনে প্রায় ঘন্টা তিনেক বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। ছিলেন বিজেপির শীর্ষ নেতা অরুণ জেটলি ও নরেন্দ্র মোদী ঘণিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ।
সূত্রের খবর অনুযায়ী, রিটার্নিং অফিসার প্রাঞ্জল যাদব মোদীর জনসভার জন্য অনুমতি দিতে মানা করেন। এই রিটার্নিং অফিসারের অপসারণের দাবিতে সোচ্চার হয় বিজেপি সমর্থকরা। কিন্তু দুপুরের পর ঠিক হয় বারাণসীর উপকন্ঠে হেলিকপ্টারে করে গিয়ে সেখানে জনসভা করে তারপর সেখান থেকে পথ সভা করে দলের মুখ্য কার্যালয়ে পৌছবেন মোদী।
এই পথসভা অন্যান্য জনসভার থেকেও বৃহদায়তনের হবে বলে দাবি করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। গত মাসেই মনোনয়ন জমা দেওয়ার আগে নরেন্দ্র মোদী যে পথসভা করেছিলেন তাতে গেরুয়া সুনামির সাক্ষী ছিল বারাণসী। এবারও সেরকমটাই হবে বলে দাবি বিজেপির।
আজ মোদীর ৩টি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বিজেপির। জনসভার অনুমতি দেওয়া হবে না বলে আগেই জানানো হয়েছিল। পরে বলা হয়, পূর্বনির্ধারিত গঙ্গা আরতির জন্যও অনুমতি দেওয়া হয়নি। বিজেপি নেতা অরুণ জেটলি বলেন, অনুমতি দিতে মানা করার পর রাত ২টোর সময় জানানো হয়, অনুমতি দেওয়া হচ্ছে। আমরা তা কেন মানব? তাই গঙ্গাদেবীর পুজোও করা হবে না।
এদিকে এই ঘটনায় নিজেদর প্রতিক্রিয়া টুইট করে জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, আরতি করতে না পারার জন্য গঙ্গা মায়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। একইসঙ্গে নির্বাচন কমিশনের উপর পক্ষপাতের অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদী।
যদিও লোকসভা নির্বাচনে বারাণসীতে নরেন্দ্র মোদীর অন্যতম প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আপনি যদি শুধু গঙ্গা আরতি করতে চান তার জন্য তো আপনার কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র রাজনৈতিক কার্যকলাপের জন্যই নির্বাচন কমিশনের অনুমতি নিতে হয়।












Click it and Unblock the Notifications