বড় খবর! অটল পেনশন যোজনার মেয়াদ বাড়ল, কত বছর পর্যন্ত মিলবে সুবিধা? কারা পাবেন? জেনে নিন এখনই

স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে যারা ছোট, অনিবন্ধিত প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত উদ্যোগে কাজ করেন, যেখানে সরকারি শ্রম আইন, নিয়মিত বেতন বা সামাজিক সুরক্ষা (যেমন- প্রভিডেন্ট ফান্ড, পেনশন) থেকে বঞ্চিত থাকেন তাঁদের জন্য বার্ধক্যের আর্থিক সুরক্ষা আরও জোরদার করার জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে। এর ফলে এই প্রকল্পের সুবিধা এবার ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত চালু থাকবে।

মনে করা হচ্ছে যে, সরকারের এই সিদ্ধান্তের কারণে লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের কর্মী ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশনের আওতায় থাকতে পারবেন।

অটল পেনশন যোজনা (APY) কিন্তু ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর থেকে আলাদা একটি প্রকল্প। যেখানে NPS মূলত সংগঠিত এবং বেতনভোগী কর্মীদের জন্য, সেখানে অটল পেনশন যোজনা বিশেষভাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং যেসমস্ত কম আয়ের মানুষেরা আছেন তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

কারা কারা APY-তে আবেদন করতে পারবেন না?

যাঁরা নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন, তাঁরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন না। এই নিয়মটি ১ অক্টোবর, ২০২২ থেকে কার্যকর হয়েছে।

APY কী?

APY হল একটি সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প। আপনি যদি এই এই স্কিমে যোগ দেন তাহলে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অসংগঠিত ক্ষেত্রের কর্মী হতে হবে, আর না হলে আপনার স্বল্প আয় হতে হবে। পেনশনের পরিমাণ নির্ভর করে গ্রাহক কত টাকা এবং কত বছর অবদান রেখেছেন তার উপর। এই পেনশন আজীবন দেওয়া হয়। গ্রাহকের মৃত্যুর পর তাঁর স্বামী অথবা স্ত্রী একই পরিমাণ পেনশন পেয়ে থাকেন।

APY-এর সুবিধাগুলি কী কী?

এই প্রকল্প মূলত অবসর জীবনের আর্থিক নিরাপত্তার জন্য তৈরি হয়েছে। গ্রাহকের মৃত্যুর পরে তাঁর স্বামী অথবা স্ত্রী আমৃত্যু পেনশন পেয়ে থাকেন। আর স্বামী-স্ত্রী দু'জনের মৃত্যুর পরে, ৬০ বছর পর্যন্ত জমা হওয়া মোট টাকা মনোনীত ব্যক্তি পাবেন।

কারা করা এই স্কিমে যোগ দিতে পারবেন?

১৮বছর থেকে ৪০ বছর বয়স পর্য্যন্ত সমস্ত ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আধার নম্বর এবং মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এই স্কিমে কমপক্ষে ২০ বছর পর্যন্ত অবদান রাখা বাধ্যতামূলক। তবে যাঁরা আয়কর দেন, তাঁরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন না।

কীভাবে আবেদন করা যাবে?

যেকোনো অংশগ্রহণকারী ব্যাঙ্ক শাখা অথবা পোস্ট অফিস থেকে APY ফর্ম সংগ্রহ করা যাবে। তারপর সেভিংস অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে সেই ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে জমা দিতে হবে। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে আধার নম্বর এবং মোবাইল নম্বর সঠিকভাবে দিতে হবে। বিবাহিত হলে স্বামী অথবা স্ত্রীর তথ্যও দিতে হবে। একজন মনোনীত ব্যক্তির নামও সম্পর্ক উল্লেখ করা বাধ্যতামূলক। কত টাকার মাসিক পেনশন চান, তা নির্বাচন করতে হবে।

এছাড়াও, NPS ট্রাস্টের ওয়েবসাইটে গিয়েও অনলাইনে আবেদন করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+