Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলবে না ভ্যাকসিন, প্রচলিত ধারণা ভাঙতে কড়া হাতে দমন কেন্দ্রের

প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলবে না ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন গ্রহণ করলে দেখা দিতে পারে বন্ধ্যাত্ব। এ ধরনের মেসেজ সোশ্যাল মিডিয়া জুড়ে বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। তবে বুধবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে করোনা বাইরাস রোগের বিরুদ্ধে উপলব্ধ কোনও ভ্যাকসিনই পুরুষ ও মহিলাদের প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলবে না এবং এউ ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা বিচার করার পরই তা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রজনন বয়সের জনসংখ্যার মধ্যে কোভিড–১৯ টিকা দেওয়ার কারণে বন্ধ্যাত্ব এবং স্তন্যদানকারী মহিলাদের সুরক্ষার বিষয়ে সংবাদমাধ্যমের রিপোর্টে উদ্বেগ প্রকাশ করার পরই মন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে।

সুরক্ষা ও কার্যকারিতা যাচাই

সুরক্ষা ও কার্যকারিতা যাচাই

স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, '‌উপলব্ধ হওয়া ভ্যাকসিনের কোনওটাই না পুরুষ বা মহিলার প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলবে এবং এই ভ্যাকসিনগুলি প্রথমে পশুদের ওপর পরীক্ষা করার পরেই তা মানব দেহে প্রয়োগ করা হয়, যাতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেয়। এই ভ্যাকসিনগুলির সুরক্ষা ও কার্যকারিতা বারংবার পরীক্ষা করে দেখার পরই তা ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে।'‌

 প্রচলিত রীতি দমন করতে হবে

প্রচলিত রীতি দমন করতে হবে

ভ্যাকসিন নিয়ে এই ধরনের প্রচলিত রীতি দমন করতে সরকার বেশ কয়েকটি দাবির সত্যতা যাচাই করে এসেছে। মন্ত্রক টিকা দেওয়ার কারণে বন্ধ্যাত্ব সম্পর্কিত পিআইবি সত্যতা যাচাইয়ের মাধ্যমে সরকার কর্তৃক এই জাতীয় ভুয়ো গল্পকে উদ্ধৃত করেছে।

 বৈজ্ঞানিক প্রমাণ নেই

বৈজ্ঞানিক প্রমাণ নেই

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে কোভিড-১৯ টিকার ফলে পুরুষ ও মহিলার মধ্যে বন্ধ্যাত্ব আসবে এ ধরনের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। সত্যতা-যাচাইয়ের দাবিতে মন্ত্রক বলেছে, '‌ভ্যাকসিন সুরক্ষিত ও কার্যকর হিসাবে পাওয়া গিয়েছে।'‌ কোভিড-১৯ টিকাকরণের ক্ষমতায়ন গোষ্ঠীর চেয়ারপার্সন ডাঃ এন কে অরোরা জানিয়েছেন যে এ ধরনের আতঙ্ক ও অভিযোগের ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়, যা ভারত ও বিদেশে পোলিও টিকাকরণের সময়ও চাউর হয়েছিল।সেই সময় দাবি করা হয় যে শিশুরা পোলিও টিকা নিলে তাদের ভবিষ্যতে বন্ধ্যাত্ব চলে আসতে পারে।

 স্তন্যদানকারী মহিলাদের পরামর্শ

স্তন্যদানকারী মহিলাদের পরামর্শ

ডাঃ অরোরা আশ্বাস দিয়েছিলেন যে সমস্ত ভ্যাকসিনগুলি তীব্র বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে গিয়েছে এবং কোনও ভ্যাকসিনের কোনওটিরই এই ধরণের পার্শ্ব-প্রতিক্রিয়া নেই, মন্ত্রক জানিয়েছে। এদিকে, স্তন্যদানকারী মহিলাদের সুরক্ষা নিয়ে কোভিড-১৯ (নেগভ্যাক)-এর সম্পর্কিত জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠী সমস্ত স্তন্যদানকারী মহিলাদের জন্য টিকা দেওয়ার সুপারিশ করেছিল এবং শট দেওয়ার আগে বা পরে স্তন্যপান বন্ধ না করাই নিরাপদ বলে জানিয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+