সংস্কৃত টেলিভিশন চ্যানেল আনতে চলেছে উত্তরাখণ্ড সরকার

সংস্কৃত ভাষার প্রচারে এবার সংস্কৃত টেলিভিশন চ্যানেল আনার পরিকল্পনা করছে উত্তরাখণ্ড সরকার। ইতিমধ্যেই তার নামও ঠিক করা হয়ে গিয়েছে।

সংস্কৃত ভাষার প্রচারে এবার সংস্কৃত টেলিভিশন চ্যানেল আনার পরিকল্পনা করছে উত্তরাখণ্ড সরকার। ইতিমধ্যেই তার নামও ঠিক করা হয়ে গিয়েছে। নাম ঠিক করা হয়েছে এসএস সংস্কৃত এবং সংস্কৃতি। হরিদ্বারে উত্তরাখণ্ড সংস্কৃত অ্যাকাডেমিকে এটি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। ২০০২ সালে সংস্কৃত ভাষার বাঁচিয়ে রাখতে এই অ্যাকাডেমিটি তৈরি করেছিল উত্তরাখণ্ড সরকার। সংস্থার চেয়ারম্যান পদে রয়েছেন মুখ্যমন্ত্রী।

সংস্কৃত টেলিভিশন চ্যানেল আনতে চলেছে উত্তরাখণ্ড সরকার

অ্যাকাডেমির সেক্রেটারি জানিয়েছেন, সংস্কৃত ভাষার প্রচারে একাধিক অনুষ্ঠান দেখানো হবে এই সংস্কৃত চ্যানেলে। সংস্কৃততে খবরও পড়া হবে। কীভাবে কী কী অনুষ্ঠান করা যায় তার পরিকল্পনা গ্রহন করার কাজও শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর এই চ্যালেনে ঐতিহাসিক নাটকও দেখানো হবে। তবে ভাষা হবে সংস্কৃত। যাতে সকলে বুঝতে পারেন সেজন্য ইংরেজি এবং হিন্দিতে সাব টাইটেল দেওয়া থাকবে অনুষ্ঠানে।

সংস্কৃত ভাষার প্রসারেই পুরো চ্যানেলটিকে কাজে লাগানো হবে। কারণ যত দিন যাচ্ছে তত সংস্কৃত ভাষার প্রসার কমে যাচ্ছে। প্রায় অবলুপ্তির পথে যেতে বসেছে সংস্কৃত ভাষাটি। সেটির পুনরুজ্জীবন ঘটাতেই উত্তরাখণ্ড সরকারের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+